সিএইচটি নিউজ বাংলা, ১
আগস্ট ২০১৪, শুক্রবার
গত ৩ জুলাই ২০১৪ সন্তু লারমার নেতৃত্বাধীন
জেএসএস মদদপুষ্ট বোরখা পার্টির পাঁচ সদস্য ইন্দ্র মাস্টার, মুলুক্যা, লন্ধুপেদা, চমোক্যা,
আহম্মদ গণি নিজেদের ভুল বুঝতে পেরে দল ত্যাগ করে লক্ষীছড়িতে নিজ নিজ গ্রামে ফিরে আসেন।
ফিরে আসার পর তারা বোরখা পার্টির আভ্যন্তরীণ বিশৃঙ্খল অবস্থা, কর্মীদের মধ্যে ব্যাপক
হতাশা ও অসন্তোষ, আর্মি ও প্রশাসনের সাথে তাদের সম্পর্ক, সন্তু গ্রুপের কমান্ডারদের
বেপরোয়া দুর্নীতি, চলমান ভ্রাতৃঘাতী সংঘাত ইত্যাদি বিষয়ে খোলাখুলিভাবে বর্ণনা করেন।
নিচে তাদের বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশগুলো তুলে ধরা হলো:

বিশেষত অনিল ও সাবেক কয়েকজন
শান্তি বাহিনীর সদস্যের খপ্পড়ে পড়ে এবং সামাজিক বিভিন্ন দ্বন্দ্বের কারণে আমরা বোরখা
বাহিনীতে যোগদান করেছিলাম। আমরা ভেবেছিলাম বোরখা বাহিনী পার্বত্য চট্টগ্রামে একটি উদীয়মান
নতুন রাজনৈতিক দল। কিন্তু সেখানে গিয়ে দেখি বোরখা, জেএসএস এবং আর্মি সবাই একই গর্তের
শিয়াল। তাদের তিন সংস্থার ঘনিষ্টতা দেখেই বুঝা যায় যে এরা এক মায়ের পেটের সন্তান। এরকম
একটা নাড়ির সম্পর্ক না থাকলে লক্ষীছড়ি সেনা জোন থেকে মাত্র ২০০ গজ দূরত্বে জুর্গাছড়ির
মত স্থানে সশস্ত্র অবস্থায় দিনের পর দিন দিব্যি আরামে অবস্থান করতে পারার কথা নয়।