সিএইচটি নিউজ বাংলা, ২ ফেব্রুয়ারি ২০১৩, শনিবার
চট্টগ্রামের চেরাগি পাহাড়স্থ ইসলামাবাদী মেমোরিয়াল
হলে ইউপিডিএফ, পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে গতকাল ০১ ফেব্রুয়ারি দিনব্যাপী
এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় নগরীর বিভিন্ন এলাকাসহ বান্দরবান, কাউখালী,
রাঙামাটি থেকে চার সংগঠনের শতাধিক কর্মী উপস্থিত
ছিলেন। কর্মীসভায় সভাপতিত্ব করেন ইউপিডিএফ চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক
মিঠুন চাকমা। সভায় বক্তব্য রাখেন ইউপিডিএফ বান্দরবান জেলার সমন্বয়ক ছোটন কান্তি
তঞ্চঙ্গ্যা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইকেল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় সভাপতি সুমেন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক রীনা দেওয়ান, গণতান্ত্রিক যুব ফোরাম চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি জিকো মারমা, পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক সুকৃতি চাকমা, সুমন চাকমা,
বিজয় চাকমা, সেবিকা চাকমা প্রমুখ। সভা পরিচালনা করেন পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
শাখার সভাপতি সিমন চাকমা।