সিএইচটি নিউজ বাংলা, ৪
আগস্ট ২০১৩, রবিবার
চট্টগ্রাম: খাগড়াছড়ি জেলার
মাটিরাঙ্গার তাইন্দং-এ পাহাড়ি গ্রামে সেটলার হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও খুনের নিন্দা
ও প্রতিবাদে আজ ৪ আগস্ট রবিবার বিকেলে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
হয়েছে।
গণতান্ত্রিক যুব ফোরাম
ও পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে লাল দীঘি পাড়স্থ জেলা পরিষদ চত্ত্বরে
অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য এসিমং মারমা,
চট্টগ্রাম মহানগর শাখার সহসভাপতি সুমন চাকমা, শ্রমিক নেতা অর্পন চাকমা ও পাহাড়ি ছাত্র
পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সুকৃতি চাকমা।
বক্তারা তাইন্দং এ সেটলার
হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সেটলারদেরকে পাহাড়িদের বিরুদ্ধে জাতিগত
নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করার যে রাষ্ট্রীয় নীতি সুদীর্ঘ কাল ধরে বলবৎ
রয়েছে তার কারণে পার্বত্য চট্টগ্রামে একের পর এক হামলা ঘটে চলেছে।
তারা বলেন, প্রশাসন ও রাষ্ট্রীয়
বাহিনী সব সময় সেটলারদের প্রতি পক্ষপাত করে থাকে এবং হামলার ভয়ে পাহাড়িদেরকে সব সময়
আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন যাপন করতে হয়।
নেতৃবৃন্দ অবিলম্বে হামলার
সাথে জড়িত সেটলারদের গ্রেফতার, প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ
প্রদান, আহতদের চিকিৎসার ব্যবস্থা, ভারতের ত্রিপুরায় পালিয়ে আশ্রিয় নেয়া
পাহাড়িদের নিরাপত্তার গ্যারান্টিসহ ফিরিয়ে আনা এবং সেটলারদেরকে পার্বত্য চট্টগ্রাম
থেকে প্রতাহার করে সমতলে পুনর্বাসনের দাবি জানান।
-----