ঢাকার সংবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঢাকার সংবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৩

ঢাকায় জাতীয় মুক্তি কাউন্সিলের লিফলেট বিতরণকালে ২ জনকে আটক করেছে পুলিশ

সিএইচটি নিউজ বাংলা, ১৪ নভেম্বর ২০১৩, বৃহস্পতিবার

জাতীয় মুক্তি কাউন্সিল এর লিফলেট বিতরনকালে গতকাল ১৩ নভেম্বর বুধবার রাত ১০টার সময় সুমন মল্লিক ও ওবাইদুরকে ওয়ারী থানা পুলিশ আটক করেছে বলে জাতীয় মুক্তি কাউন্সিলের ফেসবুক পেজে দেয়া খবরে জানা গেছে।

সরকারের ফ্যাসিবাদী আচরণের নিন্দা জানিয়ে এতে বলা হয়, মত প্রকাশের স্বাধীনতা হরণ করে এই ফ্যাসিবাদী সরকার জনগণের কণ্ঠ রোধ করতে চায়।


জাতীয় মুক্তি কাউন্সিল আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৩

বান্দরবানের লামায় সেটলার বাঙালি কর্তৃক পাহাড়ি গ্রামে হামলার প্রতিবাদে ঢাকায় পিসিপি ও ডিওয়াইএফের বিক্ষোভ

সিএইচটি নিউজ বাংলা, ১০ সেপ্টেম্বর, মঙ্গলবার

ঢাকা : বান্দরবান জেলার লামা উপজেলার রূপসী ইউনিয়নে টিয়ারঝিড়ি এলাকায় সেটলার বাঙালি কর্তৃক পাহাড়ি গ্রামে হামলা ও ৮ গ্রামবাসীকে মারধরের প্রতিবাদে এবং মুজিবুল হক সহ হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম আজ ১০ সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

তাইন্দং হামলায় জড়িতদের শাস্তি সহ ৩ দফা দাবিতে ঢাকায় সংহতি সমাবেশ অনুষ্ঠিত

 সিএইচটি নিউজ বাংলা, ৩ সেপ্টেম্বর ২০১৩, মঙ্গলবার


ঢাকা : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং হামলায় জড়িতদের শাস্তি, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান, হামলাকারীদের দ্রুতবিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার ও শাস্তির দাবি জানিয়েছে তিন গণতান্ত্রিক সংগঠন। আজ ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে ঢাকার শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে এক সংহতি সমাবেশ ও প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচির মাধ্যমে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন এ দাবি জানায়।

রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩

তাইন্দং হামলায় ক্ষতিগ্রস্ত ১০ জনের একটি পাহাড়ি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে

সিএইচটি নিউজ বাংলা, ১ সেপ্টেম্বর ২০১৩, রবিবার

খাগড়াছড়ি জেলায় মাটিরাংগা উপজেলার তাইন্দং-এ সেটলার হামলার শিকার পাহাড়ি জনগণের ১০জনের একটি প্রতিনিধি দল তাদের দুঃখ-দুর্দশার কথা দেশবাসীকে জানাতে আজ ০১ সেপ্টেম্বর রবিবার সকালে ঢাকায় পৌঁছেছে। এ দলটি ঢাকার ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ-সাংবাদিক-রাজনৈতিক নেতৃবৃন্দ-পাহাড়ি পেশাজীবি নেতৃবৃন্দ সহ বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করবে।

সোমবার, ২৬ আগস্ট, ২০১৩

তিন সংগঠনের উদ্যোগে ঢাকায় মালছড়ি তান্ডবলীলা দিবস পালন

সিএইচটি নিউজ বাংলা, ২৬ আগস্ট ২০১৩, সোমবার

ঢাকা: পার্বত্য চট্টগ্রামের তিন গণতান্ত্রিক সংগঠনের উদ্যোগে আজ ২৬ আগস্ট মালছড়ি তান্ডবলীলা দিবস পালন করেছে। পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন আজ বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক আলোচনা সভার মাধ্যমে এই কর্মসূচি পালন করে। আলোচনা সভায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইকেল চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক এসিংমং মারমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি নিরূপা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের বিনয়ন চাকমা।

রবিবার, ২৫ আগস্ট, ২০১৩

তাইন্দং-এ পাহাড়ি গ্রামে হামলাকারীদের রক্ষায় বিজিবি’র একপেশে বিবৃতির প্রতিবাদে ঢাবিতে পিসিপির বিক্ষোভ মিছিল ও সামবেশ

সিএইচটি নিউজ বাংলা, ২৫ আগস্ট ২০১৩, রবিবার


ঢাকা: খাগড়াছড়ি জেলার মাটিরাংগা উপজেলায় তাইন্দং-এ পরিকল্পিতভাবে অপহরণ নাটক সাজিয়ে কয়েকটি পাহড়ি গ্রামে হামলা, ভাংচুর, লুটপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগ এবং বৌদ্ধ বিহার ও মুর্তি ভাংচুরের সাথে জড়িত চিহ্নিত হামলাকারীদের রক্ষায় বিজিবি’র দেয়া একপেশে বিবৃতির প্রতিবাদে বৃহত্তর পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

আজ ২৫ আগস্ট রবিবার  দুপুর ১২টায় মুধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে টিএসসি’র রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। সামবেশে সভাপতিত্ব করেন বৃহত্তর পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি থুইক্যচিং মারমা। সমাবেশে আরো বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক এসিংমং মারমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাবি’র যুগ্ম আহ্বায়ক ফয়সাল মাহমুদ ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি নিরূপা চাকমা। সভা পরিচালনা করেন পিসিপি’র কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিনয়ন চাকমা।

বুধবার, ২১ আগস্ট, ২০১৩

তাইন্দংয়ে সংঘটিত ঘটনা তদন্তে গণতদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে তাইন্দং পরিদর্শক দল

সিএইচটি নিউজ বাংলা, ২১ আগস্ট ২০১৩, বুধবার

ঢাকা: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নে কয়েকটিপাহাড়ি গ্রামে সংঘটিত হামলার ঘটনা তদন্তে সেপ্টেম্বরের মধ্যে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গণতদন্ত কমিশন গঠন সহ ৬ দফা দাবি জানিয়েছে তাইন্দং পরিদর্শক দল। আজ ২১ আগস্ট বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

গত ৩ আগস্ট খাগড়াছড়ি জেলার তাইন্দং-এ পাহাড়িদের গ্রামে সংঘটিত হামলার পরবর্তীতে তাইন্দং পরিদর্শক দল কর্তৃক গত ১৬ ও ১৭ আগস্ট ঘটনাস্থল পরিদর্শন শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩

তাইন্দং পরিদর্শক দলের সংবাদ সম্মেলন কাল

সিএইচটি নিউজ বাংলা, ২০ আগস্ট ২০১৩, মঙ্গরবার

ঢাকা: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের কয়েকটি পাহড়ি গ্রামে গত ৩ আগস্ট অগ্নিসংযোগ, হামলা ও লুটতরাজের ঘটনা নিয়ে তাইন্দং পরিদর্শক দল আগামীকাল ২১ আগস্ট বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের দোতলার হলরুমে(সিড়ির পাশে) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে ফয়জুল হাকিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট ঢাকা হতে আইনজীবী, সাংবাদিক, পেশাজীবী, রাজনীতিক  ও মানবাধিকার কর্মীর একটি পরিদর্শক দল তাইন্দং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে খাগড়াছড়িতে যান। তারা ১৬ ও ১৭ আগস্ট ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন পরিদর্শন করেন।
-----


সোমবার, ৫ আগস্ট, ২০১৩

তাইন্দং-এ পাহাড়ি গ্রামে সেটলার হামলার প্রতিবাদে ঢাকায় যুব ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিএইচটি নিউজ বাংলা, ৫ আগস্ট ২০১৩, সোমবার


ঢাকা : গত ৩ আগস্ট খাগড়াছড়ি জেলার মাটিরাংগা উপজেলার তাইন্দং ইউনিয়নে পরিকল্পিতভাবে অপহরণের মিথ্যা গুজব ছড়িয়ে পাহাড়ি গ্রামে সেটলার বাঙালিদের হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যার প্রতিবাদে গণতান্ত্রিক যুব ফোরাম আজ ৫ আগস্ট সোমবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক মাইকেল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি নিরূপা চাকমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি সামিউল আলম, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি থুইক্যচিং মারমা।

রবিবার, ২৩ জুন, ২০১৩

সাভার বনবিহারে দুর্ধর্ষ ডাকাতি

সিএইচটি নিউজ বাংলা, ২৩ জুন ২০১৩, রবিবার

সাভার(ঢাকা): ঢাকার সাভারের আশুলিয়ার গাজীরচট এলাকায় অবস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালয় সাভার বনবিহারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতরাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, মুখে কালো কাপড় বাধা ৬-৭ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিহারের মুল গেটের তালার শিকল কেটে বনবিহারের ভেতর প্রবেশ করে।

মঙ্গলবার, ১৮ জুন, ২০১৩

সন্ত্রাসবিরোধী আইন জনগণের বিরুদ্ধে করা হয়েছে: বদরুদ্দিন উমর

সিএইচটি নিউজ বাংলা, ১৮ জুন ২০১৩, মঙ্গলবার

ঢাকা: সন্ত্রাসবিরোধী আইন-২০১৩ জনগণের বিরুদ্ধে করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় মুক্তি কাউন্সিল এবং ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী জোটের সভাপতি বদরুদ্দিন উমর।

মঙ্গলবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে জোটের মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

তিনি অভিযোগ করেন, “সমাজের সর্বত্র ফ্যাসিবাদের চর্চা হচ্ছে। এটা শাসক শ্রেণীর ফ্যাসিবাদ। এটা আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতও করছে।”

রবিবার, ১৬ জুন, ২০১৩

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন বিল সংসদে উত্থাপন

সিএইচটি নিউজ বাংলা, ১৬জুন ২০১৩, রবিবার

ঢাকা: পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) বিল ২০১৩ আজ রবিবার বিকালে জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। ভূমিমন্ত্রী রেজাউল করিম বিলটি সংসদে উত্থাপন করেন।

উত্থাপনের পর বিলটি সাত দিনের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। 

মঙ্গলবার, ১১ জুন, ২০১৩

আগামীকাল অপহৃত কল্পনা চাকমার উপর আলোকচিত্র প্রদর্শনী শুরু

সিএইচটি নিউজ বাংলা, ১১ জুন ২০১৩, মঙ্গলবার

আগামীকাল ১২ জুন বুধবার ঢাকায় “কল্পনা চাকমার সন্ধানে একটি আলোকচিত্র-ফরেনসিক স্টাডি” শীর্ষক এক প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। বিকেল ৬ টায় দৃক গ্যালারীতে (বাড়ি ৫৮, রোড ১৫-এ (নতুন), ধানমন্ডি আবাসিক এলাকা) এই প্রর্দশনীটির উদ্বোধন করবেন কল্পনা চাকমা অপহরণ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী তার বড় ভাই কালিন্দী কুমার চাকমা। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। আগামী ২১ জুন পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

রবিবার, ৯ জুন, ২০১৩

অধিকার আদায়ে আদিবাসী জনগণকে সুসংগঠিত থাকতে হবে-মিজানুর রহমান

সিএইচটি নিউজ বাংলা, ৯ জুন ২০১৩, রবিবার

ঢাকা: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান অধিকার আদায়ে সব আদিবাসী জনগণকে সুসংগঠিত থাকার আহ্বান জানিয়েছেন।


জ রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব লাউঞ্জে ‘বাংলাদেশ ‘আদিবাসী অধিকার আইন শীর্ষক’ এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।


আদিবাসী অধিকার সংসদীয় ককাস ও অক্সফাম এ মতবিনিময় সভার আয়োজন করে।

সোমবার, ৩ জুন, ২০১৩

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা

সিএইচটি নিউজ বাংলা, ৩ জুন ২০১৩, সোমবার
ঢাকা: পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে, এতে সভাপতিত্ব করেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন-২০১৩ এর খসড়ার ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিসভা মনে করে এ আইন পাহাড়ি ও বাঙালি সবার জন্য কল্যাণকর হবে।

রবিবার, ২ জুন, ২০১৩

পাহাড়ে ভুঁইফোঁড় এনজিও নিয়ন্ত্রণ করবে সরকার

সিএইচটি নিউজ বাংলা, ২ জুন ২০১৩, রবিবার

ঢাকা: পাহাড়ে ভুঁইফোঁড় বেসরকারি এনজিও নিয়ন্ত্রণের উদ্যোগ নিচ্ছে সরকার। গতকাল শনিবার রাজধানীতে পার্বত্যাঞ্চলের খেয়াং জনগোষ্ঠীর জীবন অভিজ্ঞতাবিষয়ক এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম ত্রিপুরা এ তথ্য জানান।

তিনি বলেন, পাহাড়ের এনজিওগুলোর কর্মকাণ্ডের ওপর নজরদারি চালাতে একটি 'এনজিও মনিটরিং সেল' খোলা হয়েছে। পর্যবেক্ষণে দেখা গেছে, সেখানে কর্মরত প্রায় ৩০০ এনজিওর ৮০ শতাংশই ভুয়া। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নের কথা বললেও এসব এনজিও বেশির ভাগ অর্থই বেতন-ভাতার পেছনে খরচ করে। আবার অনেক এনজিওর নথিপত্রও ভুয়া।

সোমবার, ২৭ মে, ২০১৩

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি আইনের নীতিগত অনুমোদন

সিএইচটি নিউজ বাংলা, ২৭ মে ২০১৩, সোমবার
ঢাকা: পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন-২০১৩ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রি পরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৩

বিএনপি নেতা হান্নান শাহ'র স্বীকারোক্তি : জিয়াই পার্বত্য চট্টগামে ভূমিহীনদের প্রথম পুনর্বাসন করেন

সিএইচটি নিউজ বাংলা, ২৩ মে ২০১৩, বৃহস্পতিবার
ঢাকা: জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন তখন পার্বত্য চট্টগ্রামে একটি দল বিশৃঙ্খলা সৃষ্টি করে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছিল। জিয়াউর রহমান তখন দেশের বিভিন্ন জায়গা থেকে ভূমিহীনদের নিয়ে পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসন করেছিল বলে স্বীকারোক্তি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রি. জে (অব) আসম হান্নান শাহ।

আজ ২৩ মে বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ স্বীকারোক্তি প্রদান করেন।

রবিবার, ১৯ মে, ২০১৩

সারা দেশে এক মাস মিছিল-সমাবেশ নিষিদ্ধ !

সিএইচটি নিউজ বাংলা, ১৯ মে ২০১৩, রবিবার
ডেস্ক রিপোর্ট: আগামী এক মাস সারাদেশে রাজনৈতিক দলের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার। ঘূর্ণিঝড় মহাসেনে দূর্গতদের পুনর্বাসনসহ ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে ত্রাণ তপরতা সুষ্ঠুভাবে  পরিচালনার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে একে আদেশে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।


শনিবার, ১৮ মে, ২০১৩

‘সেনাক্যাম্প প্রত্যাহার না করা পার্বত্যচুক্তি বাস্তবায়নে অন্তরায়’


সিএইচটি নিউজ বাংলা, ১৮ মে ২০১৩, শনিবার
ঢাকা: পার্বত্য এলাকা থেকে অস্থায়ী সেনাক্যাম্প প্রত্যাহার না করাকে পার্বত্য চুক্তি বাস্তবায়নের অন্যতম অন্তরায় বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

আজ ১৮ মে শনিবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশন আয়োজিত ‘পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার পরিস্থিতি ও পার্বত্য চুক্তি বাস্তবায়নের বর্তমান অবস্থা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।