বান্দরবান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বান্দরবান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৭ জুন, ২০১৪

রোয়াংছড়িতে এক পাহাড়ি তরুণীর লাশ উদ্ধার, গণপিটুনিতে নিহত ১, আটক ১

সিএইচটি নিউজ বাংলা, ৭ জুন ২০১৪
বান্দরবানের রোয়াংছড়িতে অংজাই পাড়ার মংক্যহ্লা মারমার মেয়ে উপ্রু মারমা(২০) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত উপ্রু মারমা ব্র্যাকের স্বাস্থকর্মী ও স্থানীয় আনন্দ স্কুলের শিক্ষিকা বলে জানা গেছে।
আজ ৭ জুন শনিবার সকালে ব্যাঙছড়ি এলাকার জঙ্গলের একটি খাদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে জনতার গণপিটুনিতে মোসলেম মিয়া(২৫) নামে একজন নিহত হয়েছে। এছাড়া রশদ তঞ্চঙ্গ্যার ছেলে বিজয় তঞ্চঙ্গ্যাকে আটক করে জনতা পুলিশে সোপর্দ করেছে।

সোমবার, ৭ এপ্রিল, ২০১৪

পার্বত্য চট্টগ্রামে তিন মাসে ১২ জন পাহাড়ি নারী-শিশু ধর্ষণ, খুন ও নির্যাতনের শিকার

সিএইচটি নিউজ বাংলা, ৭ এপ্রিল ২০১৪, সোমবার

পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীদের উপর নির্যাতনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত ধর্ষণ, খুন, ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটছে। এসব ঘটনায় শিশু ও প্রতিবন্ধীরাও বাদ যাচ্ছে না। সেটলার বাঙালিদের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্য কর্তৃকও পাহাড়ি নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। গত ৩ মাসে (৫ জানুয়ারী – ৫ এপ্রিল ২০১৪ পর্যন্ত) পার্বত্য চট্টগ্রামে কমপক্ষে ১২ জন নারী, শিশু ও কিশোরী ধর্ষণ, ধর্ষণের পর খুন, ধর্ষণ চেষ্টা, অপহরণ ও অপহরণ চেষ্টার শিকার হয়েছেন। এর মধ্যে ২ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়। গত বছর এ সংখ্যা ছিল ৫ জন। এ বছরের তিন মাসের হিসেবে ধর্ষণ, নির্যাতনের ঘটনা গত বছরের চেয়ে বেড়েছে দ্বিগুণেরও বেশি। আমাদের নিজস্ব সূত্র ও বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিন মাসে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে সংঘটিত ঘটনাবলী  সংক্ষিপ্তাকারে তুলে ধরা হলো:

বুধবার, ১৫ জানুয়ারি, ২০১৪

২০১৩ সালে পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রকাশ করেছে ইউপিডিএফ

সিএইচটি নিউজ বাংলা, ১৫ জানুয়ারি ২০১৪, বুধবার

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর মানবাধিকার পরিবীক্ষণ সেল (Human Rights Monitoring Cell)  ২০১৩ সালের পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, গত বছর ৩ আগস্ট খাগড়াছড়ির মাটিরাংগা উপজেলার তাইন্দংয়ে পাহাড়িদের উপর ভয়াবহ সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে। এর আগে ২৫ জানুয়ারি একই উপজেলার হরিধন মগ পাড়া ও হেমঙ্গ কার্বারী পাড়ায় হামলা চালানো হয়। এছাড়াও বিভিন্ন জায়গায় আরো কমপক্ষে ৪টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩টি হামলার ঘটনা ঘটেছে মাটিরাঙ্গা উপজেলায়। অপর ঘটনাটি ঘটে বান্দরবানের লামা উপজেলার রূপসী পাড়া ইউনিয়নের মুরুংঝিড়ি এলাকায়।

শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৩

সাজেকে সন্তু গ্রুপ কর্তৃক দুই ব্যক্তি অপহৃত

সিএইচটি নিউজ বাংলা, ২০ ডিসেম্বর ২০১৩, শুক্রবার

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাজলঙ এলাকার এগুজ্জেছড়ি থেকে সন্তু গ্রুপের সন্ত্রাসী কর্তৃক দুই ব্যক্তি অপহৃত হয়েছেন। অপহৃতরা হলেন- এগুজ্জেছড়ি গ্রামের সমর বিজয় চাকমা ওরফে দেবাশীষ(৩২) পিতা- পঞ্চরতন চাকমা ও ধনগুলো চাকমা ওরফে আদর্শ(২৮) পিতা- দুর্গমোহন চাকমা। গতকাল ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

সোমবার, ২১ অক্টোবর, ২০১৩

বর্মাছড়িতে চার ব্যক্তিকে মারধর ও গাছ বহনে বাধ্য করেছে সেনাবাহিনী

সিএইচটি নিউজ বাংলা, ২১ অক্টোবর ২০১৩, সোমবার

লক্ষ্মীছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলাধীন বর্মাছড়ি ক্যাম্পের সেনারা আজ ২১ অক্টোবর সোমবার দুপুরে স্থানীয় চার নিরীহ ব্যক্তিকে মারধর ও গাছ বহনে বাধ্য করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৩

বান্দরবানের ৩৩ মারমা পরিবার উচ্ছেদ-আতঙ্কে

সিএইচটি নিউজ বাংলা, ১৫ অক্টোবর ২০১৩, মঙ্গলবার

[ দৈনিক প্রথম আলো পত্রিকার আজ ১৫ অক্টোবর প্রকাশিত এ প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ হওয়ায় এখানে হুবহু প্রকাশ করা হলো-সম্পাদক ]
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার শতাধিক বছরের প্রাচীন ফাক্ষ্যং পাড়ার ৩৩টি মারমা আদিবাসী পরিবার উচ্ছেদ-আতঙ্কে রয়েছে।
উপজেলা জরিপকারী (সার্ভেয়ার) পাড়ার জায়গাটি গোপনে বন্দোবস্ত নেওয়া মোহাম্মদ সমদ আলীর পক্ষে প্রতিবেদন প্রদান ও পাড়াবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করায় তাঁরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে গতকাল রোববার জানিয়েছেন।

জাতীয় মানবাধিকার কমিশন ফাক্ষ্যং পাড়া উচ্ছেদের হুমকির ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা দ্রুত জানানোর জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে। কিন্তু প্রশাসন থেকে কমিশনকে এখনো কোনো কিছু জানানো হয়নি বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন।

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৩

বান্দরবানে পাহাড়িদের উপর সেটলারদের হামলা, আহত ৮

সিএইচটি নিউজ বাংলা, ১০ সেপ্টেম্বর ২০১৩, মঙ্গলবার

লামা(বান্দরবান) : বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের হ্লাসাইপাড়ার মুরুংঝিড়ি এলাকায় সেটেলার সর্দার মজিবুল হকের (মজিবুল মাস্টার) সন্ত্রাসীরা গতকাল ৯ সেপ্টেম্বর সোমবার সকালে পাহাড়িদের ওপর হামলা চালিয়ে জুমঘর ভেঙে দিয়েছে। এ হামলায় আহত ৮ জন পাহাড়িকে লামা্ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিসা দেয়া হচ্ছে। প্রথম আলো ও বাংলা নিউজটোয়েন্টিফোর ডটকম এবং স্থানীয় সূত্রে এ খবর জানা গেছে।