সিএইচটি
নিউজ বাংলা, ১০ সেপ্টেম্বর ২০১৩, মঙ্গলবার
লামা(বান্দরবান)
: বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের হ্লাসাইপাড়ার মুরুংঝিড়ি এলাকায় সেটেলার সর্দার
মজিবুল হকের (মজিবুল মাস্টার) সন্ত্রাসীরা গতকাল ৯ সেপ্টেম্বর সোমবার সকালে
পাহাড়িদের ওপর হামলা চালিয়ে জুমঘর ভেঙে দিয়েছে। এ হামলায় আহত ৮ জন পাহাড়িকে লামা্
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রথম আলো ও বাংলা
নিউজটোয়েন্টিফোর ডটকম এবং স্থানীয় সূত্রে এ খবর জানা গেছে।
ঘটনার
শিকার ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সেটলার বাঙালিরা উপজেলার হ্লাচাইপাড়ায় পাহাড়িদের ভোগ-দখলীয় জায়গা দেখলের চেষ্টা
চালিয়ে আসছে। গতকাল সোমবার জুমে কর্মরত পাহাড়িদের ওপর
ভূমিদস্যু হিসেবে পরিচিত ১৫-১৬টি মামলার আসামি মজিবুল হকের সন্ত্রাসীরা অতর্কিতে হামলা
চালায়। ৩০-৩৫ জন সেটলার সন্ত্রাসী কয়েকটি দলে ভাগ হয়ে মুরুংঝিড়ি, পলিঝিড়ি,
টিয়ারঝিড়ি ও শঙ্খঝিড়ি জুমে কর্মরত এবং জুমঘরে থাকা পাহাড়িদের ওপর প্রথমে মরিচের
গুঁড়া ছিটিয়ে দেয়। পরে তারা লাঠিসোঁটা
ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। সন্ত্রাসীদের হামলায় ৮ জন পাহাড়ি আহত
হয়েছেন। আহতরা হলেন- মংছানু
মার্মা (২৫), অংহ্লা প্রু (২৬), মংস্রারাথোয়াই মার্মা (২৪),উশৈহ্লা মার্মা (৪৩),
চমেথুই মার্মা (২৫), অংশে থোয়াই মার্মা (২৫), মংওয়াইউ (৩০) নাপ্রু মার্মা (২৮)।
-----