সিএইচটি নিউজ বাংলা, ১৬ সেপ্টেম্বর ২০১৩,
সোমবার
খাগড়াছড়ি : খাগড়াছড়ি সদরে অবস্থিত পানছড়ি
ও দিঘীনালা বাস স্টেশন স্থানান্তরের প্রতিবাদ ও পূর্বের স্থানে পুনর্বহাল সহ বিভিন্ন
দাবিতে খাগড়াছড়িতে সাধারণ ছাত্র-ছাত্রীদের ডাকে শিক্ষা প্রতিষ্ঠাগুলোতে ধর্মঘট পালিত
হয়েছে।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর পৌর সভার
মেয়র রফিকুল আলম একক সিদ্ধান্তে পানছড়ি স্টেশন স্বনির্ভরে এবং দীঘিনালা স্টেশন খাগড়াছড়িপুরে
স্কোয়ারে স্থানান্তর করে। এর প্রতিবাদে গত শনিবার সাধারণ ছাত্র-ছাত্রীরা খাগড়াছড়ি
জেলা শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে প্রশাসনকে ৩৬ ঘন্টার আল্টিমেটাম দেয়।
-----