সিএইচটি নিউজ বাংলা, ১৬
সেপ্টেম্বর ২০১৩, সোমবার
মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার
নিশ্চয়তা ও জীবনের নিরাপত্তা বিধান এবং তাইন্দং হামলার শিকার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর
আহ্বান জানিয়ে আগামীকাল ১৭ ই সেপ্টেম্বর শিক্ষা দিবস উপলক্ষে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম
পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) ঢাকায় র্যালী ও সমাবেশের আয়োজন করেছে। সকাল সাড়ে ১০টায়
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে সংগঠনের এক প্রেস
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উক্ত র্যালী ও সমাবেশে
দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সাথে ৩ আগস্ট খাগড়াছড়ির তাইন্দং-এ
সেটলার হামলার শিকার ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরাও অংশগ্রহণ করবে। আক্রান্ত শিক্ষার্থীদের
অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সাহস ও অনুপ্রেরণা যোগাতে সমাবেশে অংশগ্রহণ করার জন্য পাহাড়ি
ছাত্র পরিষদ ঢাকাস্থ সর্বস্তরের ছাত্রদের প্রতি আহ্বান জানিয়েছে।
এছাড়াও দিবসটি উপলক্ষে
খাগড়াছড়ি এবং রাঙামাটির বিভিন্ন উপজেলায়ও মিছিল
ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে পিসিপি’র সূত্রে জানা গেছে।
------