সিএইচটি নিউজ বাংলা, ১৫
সেপ্টেম্বর ২০১৩ রবিবার
পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে
আন্দোলনরত পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক দল ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট
(ইউপিডিএফ)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা আজ ১৫ সেপ্টেম্বর রবিবার সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে
সিলেটে সিপিবি-বাসদ জনসভায় হামলার ঘটনাকে গণতান্ত্রিক অধিকারের প্রতি হুমকি ফ্যাসিবাদী
চরিত্রের বহিঃপ্রকাশ মন্তব্য করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে ইউপিডিএফ নেতা
অনতি বিলম্বে হামলাকারীদের বিরম্নদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ারও দাবি জানিয়েছেন।
----------