সিএইচটি নিউজ বাংলা, ১৪
সেপ্টেম্বর ২০১৩, শনিবার
খাগড়াছড়ি : আন্তঃজেলা বাস
টার্মিনাল পূর্বের স্থানে পূনর্বহাল করে ছাত্র-ছাত্রীসহ সাধারণ জনগণের দূর্ভোগ কমানোর
দাবিতে খাগড়াছড়ি জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও
বিক্ষোভ মিছিল করেছে। আজ ১৪ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় জেলা সদরের শাপলা চত্বরে
মানববন্ধন ও পরে একটি বিক্ষোভ মিছিল খাগড়াছড়ি প্রেসক্লাব হয়ে সরকারী কলেজে এসে শেষ
হয়।
মানববন্ধন থেকে বক্তারা
অবিলম্বে ছাত্র-ছাত্রী তথা এলাকার সর্বস্তরের জনগণের দূর্ভোগ নিরসনের দাবি জানান এবং
প্রশাসনকে এসব সমস্যা দ্রম্নত সমাধানের জন্য ৩৬ ঘন্টার সময়সীমা বেধে দেন। এর মধ্যে
দাবি পূরণ না হলে আগামী ১৬ সেপ্টেম্বর স্কুল কলেজগুলোতে ধর্মঘট কর্মসূচীর হুশিয়ারি
উচ্চারণ করেন।
উল্লেখ্য, পৌরসভার মেয়র রফিকুল আলম গত ১১ সেপ্টেম্বর একক সিদ্ধান্তে আন্তঃজেলা বাস স্টেশন স্থানান্তর করেন।
উল্লেখ্য, পৌরসভার মেয়র রফিকুল আলম গত ১১ সেপ্টেম্বর একক সিদ্ধান্তে আন্তঃজেলা বাস স্টেশন স্থানান্তর করেন।
-----
