বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩

মাটিরাঙ্গায় সেনাবাহিনী কর্তৃক দু'জন আটক !

সিএইচটি নিউজ বাংলা, ২৫ জুলাই ২০১৩, বৃহস্পতিবার

খাগড়াছড়ি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গুইমারা থানাধীন বাল্যাছড়ি সাইনবোর্ড এলাকা থেকে সেনাবাহিনী সুমন্ত ত্রিপরা(২২) ও কিরণ বিকাশ ত্রিপুরা(২৫) নামে দু'জনকে আটক করেছে। সুমন্ত ত্রিপুরা মাটিরাঙ্গা সদর ইউনিয়নের রেংখঙ পাড়ার জগদীশ কার্বারীর ছেলে এবং কিরণ বিকাশ ত্রিপুরা ওয়াছু'র বাসিন্দা মনিন্দ্র ত্রিপুরার ছেলে।

আজ ২৫ জুলাই বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এ আটকের ঘটনা ঘটে।

জানা যায়, সুমন্ত ত্রিপুরা বাল্যাছড়ি সাইনবোর্ড এলাকার নির্মল ত্রিপুরার দোকানে বসেছিলেন। এ সময় মাটিরাঙ্গা জোন থেকে একদল সেনা সেখানে এসে তাকে আটক করে নিয়ে যায়। একই সময় সেনারা কিরণ বিকাশ ত্রিপুরাকেও আটক করে। পরে রাতে তাদেরকে গুইমারা থানায় হস্তান্তর করা হয়। কি কারণে তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি। 

আটক সুমন্ত ত্রিপরা পাহাড়ি ছাত্র পরিষদের মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে  তিনি ইউএনডিপি পরিচালিত রেংখঙ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
------