সিএইচটি নিউজ বাংলা, ২৫
জুলাই ২০১৩, বৃহস্পতিবার
রাঙামাটি : রাঙামাটি বরকল
উপজেলার সুবলং ইউনিয়নের উকছড়ি গ্রামে সেটলার বাঙালি কর্তৃক এক পাহাড়ি কিশোরী(১৫) ধর্ষিত
হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ ২৫ জুলাই বৃহস্পতিবার বিকাল ৪-৫ টার মধ্যে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার
বিকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের একটি টিলা থেকে ঐ কিশোরী ছাগল আনতে যায়। এ সময়
বরুণাছড়ি গ্রামের মো: ইদ্রিস-এর ছেলে মো: মালেক (২৫) ঐ কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক
ধর্ষণ করে। পরে কিশোরীটি স্থানীয় দোকানে এসে ঘটনাটি জানায়।
এ ঘটনা জানাজানি হওয়ার
পর সেটলার মরুব্বীরা এসে ঐ কিশোরীর অভিভাবক ও স্থানীয় কয়েকজন পাহাড়িকে সাথে নিয়ে এক
সালিশী বৈঠক করে। এতে মো: মালেককে দোষী সাব্যস্ত করা হলেও মাত্র ৫ হাজার টাকা ক্ষতিপূরণের বিনিময়ে মীমাংসা করে দেয়া হয়েছে বলে জানা
গেছে। ফলে এ নিয়ে থানায় কোন মামলা দায়ের করা হয়নি।
-------