সিএইচটি নিউজ বাংলা, ২৪
জুলাই ২০১৩, বুধবার
খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার
লক্ষীছড়ি থানাধীন দুল্যাতলী ইউনিয়নে গুলিতে সেনাবাহিনীর মদদপুষ্ট বোরকা পার্টির এক
সদস্য গুরুতর আহত হয়েছে। তার নাম সুজল চাকমা (২২)। সে বর্মাছড়ি বাজার এলাকার গুইছড়ি
গ্রামের জলধর চাকমা ওরফে গালা চাকমার ছেলে।
লক্ষীছড়ি সদর থেকে ৪ -
৫ কিলোমিটার উত্তর-পূর্বে দুল্যাতলী আর্মি ক্যাম্পের পাশে একটি দোকানে আজ ২৪ জুলাই
বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় সেনাবাহিনীর
সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে লক্ষীছড়ি সদর হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। পরে উন্নত
চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে।
জানা গেছে, বোরকা পার্টির
সদস্যরা দীর্ঘ দিন ধরে দুল্যাতলী আর্মি ক্যাম্পের আশ্রয়ে থেকে খুন ও চাঁদাবাজিসহ বিভিন্ন
অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছে। এজন্য এলাকায় তাদের বিরুদ্ধে সাধারণ জনগণের মনে তীব্র
ক্ষোভ সৃষ্টি হয়েছে। গুলিতে উক্ত বোরকা সন্ত্রাসীর আহত হওয়ার ঘটনা এই পুঞ্জিভূত ক্ষোভের
বহিঃপ্রকাশ বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
লক্ষীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হামিদ উল হক ঘটনার সত্যতারত স্বীকার করে জানান, গুলিবিদ্ধ অবস্থায় সুজল চাকমাকে প্রথমে লক্ষীছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

----