সিএইচটি নিউজ বাংলা, ১৪
জুলাই ২০১৩, রবিবার
লংগদু(রাঙামাটি): রাঙামাটির
লংগদু উপজেলায় শ্বশুর বাড়িতে সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হয়েছেন জেএসএস
(এমএন লারমা) কর্মী কালাধন চাকমা ওরফে এনজয় (২৮)। এসময় গুলিবিদ্ধ হয়েছে তার ১৮ মাস বয়সী ছেলে আদর্শ চাকমা।
আজ ১৪ জুলাই রবিবার সকাল ৬টার দিকে
উপজেলার আটারকছড়া ইউনিয়নের উল্টাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত এনজয় চাকমা আটারক
ছড়া ইউনিয়নের পেরাছড়া গ্রামের নয়ন কুমার চাকমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,
এনজয় চাকমা শ্বশুর বাড়িতে অবস্থান করার খবর পেয়ে সকাল ৬টার দিকে সন্তু গ্রুপের পাঁচ/ছয়জন
সশস্ত্র সন্ত্রাসী দরজা ভেঙে ঘরে ঢুকে এনজয়কে লক্ষ করে ব্রাশ ফায়ার করে চলে যায়। এতে
ঘটনাস্থলেই এনজয় চাকমার মৃত্যু হয়। এসময় তার ছেলে আদর্শ চাকমার বাম পায়ে গুলি লাগে। তাকে বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
------