রবিবার, ১৪ জুলাই, ২০১৩

পানছড়িতে গুলিতে এক ব্যক্তি নিহত

সিএইচটি নিউজ বাংলা, ১৪ জুলাই ২০১৩, রবিবার

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অরুণ কান্তি চাকমা (৪০) নামে এক ব্যক্তি অজ্ঞাত অস্ত্রধারীদের গুলিতে নিহত হয়েছেন।

গতকাল শনিবার রাতে উপজেলার তাবিতাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে একদল অস্ত্রধারী লোক উপজেলার তাবিতা পাড়ায় অবস্থিত অরুণ কান্তি চাকমার বাড়িতে গিয়ে তাকে ঘুম থেকে তুলে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই অরুণ কান্তি চাকমার মৃত্যু ঘটে। 


পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।
-----