বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৩

বন্দুকভাঙা থেকে সন্তু গ্রুপ কর্তৃক ৩ গ্রামবাসী অপহৃত

সিএইচটি নিউজ বাংলা, ১১ জুলাই ২০১৩, বৃহস্পতিবার

রাঙামাটি : রাঙামাটির বন্দুকভাঙা ইউনিয়নের ভুরবান্যা গ্রাম থেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক ৩ গ্রামবাসী অপহৃত হয়েছেন। অপহৃতরা হলেন চন্দ্র বাহু চাকমা(৩৫)পিতা রেজম হুলো চাকমা, ২. ভুদিহুলো চাকমা(৫৮) পিতা-ইল্লোল চাকমা ও ৩. বীরবাহু চাকমা(৩২) পিতা- দুংগল চাকমা।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ১১ জুলাই ভোর ৬টার সময় সন্তু গ্রুপের একদল সশস্ত্র সন্ত্রাসী ভুরবান্য গ্রামে হানা দেয়। এ সময় সন্ত্রাসীরা নিজ নিজ বাড়ি থেকে চন্দ্রবাহু চাকমা, ভূদিহুলো চাকমা ও বীরবাহু চাকমাকে অপহরণ করে নিয়ে যায়। তাদেরকে নিয়ে যাবার সময় গুলির শব্দ শোনা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ফলে তাদের ভাগ্যে কি ঘটেছে তা এখনো জানা যাচ্ছে না।
----