সিএইচটি
নিউজ বাংলা, ১১ জুলাই ২০১৩, বৃহস্পতিবার
রাঙামাটি: রাঙামাটির বন্দুকভাঙা ইউনিয়নের ভুরবান্যা গ্রাম থেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র
সন্ত্রাসী কর্তৃক অপহৃত ৩ গ্রামবাসী মুক্তি পেয়েছেন বলে জানা গেছে। তারা হলেন- চন্দ্র
বাহু চাকমা(৩৫)পিতা-রেজম হুলো চাকমা, ২. ভুদিহুলো চাকমা(৫৮) পিতা- ইল্লোল চাকমা ও ৩.
বীরবাহু চাকমা(৩২) পিতা- দুংগল চাকমা।
আজ
১১ জুলাই বৃহস্পতিবার ভোর ৬টার সময় সন্তু গ্রুপের একদল সশস্ত্র সন্ত্রাসী ভুরবান্য
গ্রামে হানা দিয়ে উক্ত তিন গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের ৫ ঘন্টা পর সকাল
সাড়ে ১১টার দিকে অর্ধেক রাস্তা থেকে সন্ত্রাসীরা তাদেরকে ছেড়ে দেয়। স্থানীয়রা তাদের
মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
-----