বুধবার, ১০ জুলাই, ২০১৩

নান্যাচরের জগনাতলী উচ্চ বিদ্যালয়ে এইচডব্লিউএফ ও পিসিপি কমিটি গঠিত

সিএইচটি নিউজ বাংলা, ১০ জুলাই ২০১৩, বুধবার

নান্যাচর(রাঙামাটি): রাঙামাটির নান্যাচর উপজেলার জগনাতলী উচ্চ বিদ্যালয়ে হিল উইেমন্স ফেডারেশন(এইচডব্লিএফ) ও পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর শাখা কমিটি গঠন করা হয়েছে। আজ ১০ জুন বুধবার এ কমিটিগুলো গঠন করা হয়।

১১ সদস্য বিশিষ্ট হিল উইমেন্স ফেডারেশন কমিটিতে সীমান্তি চাকমাকে আহ্বায়ক ও সোনারিকা চাকমাকে সদস্য সচিব এবং ৯ সদস্য বিশিষ্ট পিসিপি কমিটিতে সচিত্র চাকমাকে সভাপতি, সন্তু চাকমাকে সাধারণ সম্পাদক ও সকিব চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটি গঠনের সময় হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রিনা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিলাস চাকমা, ইউপিডিএফ সংগঠক সুমেন চাকমা সহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।