বুধবার, ১০ জুলাই, ২০১৩

ভারতের বুদ্ধগয়া মহাবোধি মন্দিরে বোমা হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

সিএইচটি নিউজ বাংলা, ১০ জুলাই ২০১৩, বুধবার

রাঙামাটি : ভারতের বিহার রাজ্যে বৌদ্ধদের পবিত্র স্থান বুদ্ধগয়া মহাবোধি মন্দিরে সিরিজ বোমা হামলার প্রতিবাদে আজ বুধবার সকালে রাঙামাটিতে মানববন্ধন করেছে বৌদ্ধ ভিক্ষু বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

রাঙামাটি জেলা প্রশাসেকর কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে পার্বত্য ভিক্ষুসংঘের সহ-সভাপতি সত্যান্দ মহাথেরো, সাধারণ সম্পাদক প্রজ্ঞাজ্যোতি মহাথেরো, শুভদর্শী মহাথেরো প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা এই ধরণের ঘটনা দেশে বিদেশে যেন আর পুনরাবৃত্তি না হয় সেজন্য সকল বৌদ্ধরাষ্ট্রের সরকারের প্রতি দাবি জানান।

ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সংঘের উদ্যোগে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে ভারতীয় হাই কমিশনার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
----