সিএইচটি নিউজ বাংলা, ৩০
জুন ২০১৩, রবিবার
কুদুকছড়ি(রাঙামাটি) : পার্বত্য
চট্টগামে নিয়োজিত সেনাবাহিনী যে কতটা ক্ষমতাবান তা আজ আবারো প্রমাণ করেছেন রাঙামাটি
জেলার কুদুকছড়ি ক্যাম্পের কমান্ডার মেজর তৌহিদ। আজ ৩০ জুন রবিবার বিকালে নান্যাচর উপাজলার ঘিলাছড়ি ইউপি
চেয়ারম্যান অমর জীবন চাকমা ও বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ বিকাশ চাকমাকে ক্যাম্পে
ডেকে এনে যা তা বলে তিনি তার ক্ষমতা জাহির করেন।
জানা যায়, আজ ৩০ জুন রবিবার
গণতান্ত্রিক যুব ফোরামের ডাকা সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলাকালে বগাছড়ি
এলাকায় পিকেটাররা গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এ সময় কেউ কেউ বাধা অমান্য করে গাড়ি চালাতে
চাইলে পিকেটাররা কয়েকটি গাড়ির চাবি জব্দ করে। এরপর সেনা সদস্যরা মাঠে নেমে গাড়ির চাবি
ফেরত দেয়ার জন্য পিকেটার ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপর চাপ দেয়।
------