সিএইচটি নিউজ বাংলা, ৩০
জুন ২০১৩, রবিার
রামগড় (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির
রামগড় উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক বাজারে সেটলার বাঙালি কর্তৃক ৪ জন পাহাড়ি মারধরের
শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ ৩০ জুন রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
মারধরের শিকার ব্যক্তিরা
হলেন, তৈকর্মা পাড়ার অংথোয়াই মারমা ছেলে বাবু মার্মা (১৮), মমং মারমার ছেলে ক্যজচাই
মারমা(২২) এবং সাচি মারমার ছেলে আপ্রু মারমা(২২) ও মংসানু মারমা(২৫)।
প্রাপ্ত খবরে জানা যায়,
আজ রবিবার সকালে উক্ত ব্যক্তিরা পাতাছড়া বনবিহারে কাজ করতে এসেছিলেন। কাজ শেষে বাড়ি
ফেরার পথে সন্ধ্যার দিকে বড়পিলাক বাজারে পৌঁছলে সেটলার বাঙালিরা তাদেরকে আটকিয়ে বেদম
মারধর করে।
যুব ফোরামের ডাকা সড়ক অবরোধ
চলাকালে সিদ্দিক নামে এক মোটর সাইকেল চালককে মারধর করার অভিযোগ করে সেটলাররা এ ঘটনা
ঘটায়।