সিএইচটি নিউজ বাংলা, ২২ ডিসেম্বর ২০১২, শনিবার
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন গুইমারা থানা
সদরে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল আজ ২২ ডিসেম্বর শনিবার দুপুর দেড়টার সময় অমরজিৎ
চাকমার বাড়ি ও একটি ছাত্রাবাসে তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
সূত্র জানায়, সেনাবাহিনী ও পুলিশের যৌথ দলটি সন্ত্রাসী খোঁজার নামে প্রথমে
অমরজিত চাকমার বাড়িতে তল্লাশি চালায়। পরে সেনারা পার্শ্ববর্তী একটি ছাত্রাবাসেও তল্লাশি চালায়। অবশ্য এ সময় ছাত্ররা
কেউই রুমে ছিল না। পাহাড়ি ছাত্র পরিষদের গুইমারা থানা শাখার কয়েকজন কর্মীও এ ছাত্রাবাসে
অবস্থান করে পড়াশুনা করছেন। তল্লাশির পরও অবৈধ কোন কিছু না পেয়ে পরে সেনা ও পুলিশ সদস্যরা
সেখান থেকে চলে যায়।