রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১২

লংগদুতে সন্তু গ্রুপের সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিহত দুই ইউপিডিএফ সদস্যের লাশ উদ্ধার

সিএইচটি নিউজ বাংলা, ২৩ ডিসেম্বর ২০১২, রবিবার
রাঙামাটির
লংগদুতে উপজেলার হাড়িকাবায় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিহত বিদ্যা রঞ্জন চাকমা ও নবায়ন চাকমার লাশ আজ ২৩ ডিসেম্বর রবিবার উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের পার্শ্ববর্তী পানির তলদেশ থেকে  সকালে নবায়ন চাকমার লাশ উদ্ধার করা হয়। পরে বিকাল আনুমানিক সোয়া ৩টার দিকে বিদ্যারঞ্জন চাকমার লাশ উদ্ধার করা হয়
গত ২০ ডিসেম্বর বিকাল পৌনে ৩টার দিকে হাড়িকাবা এলাকায় সাংগঠনিক কাজ শেষে ফেরার পথে সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা ইউপিডিএফ সদস্যেদের উপর অতর্কিতে ব্রাশ ফায়ার করলে গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উক্ত দুই সদস্য পানিতে ঝাঁপ দেনএতে তারা নিহত হয়ে পানিতে তলিয়ে যানটানা তিন দিন ধরে উদ্ধার তপরতা চালিয়ে তাদের লাশগুলো উদ্ধার করা সম্ভব হলোএ ঘটনায় ইউপিডিএফের অপর এক সদস্য গুরুতর আহত হন।
----------