সিএইচটি নিউজ বাংলা, ২২ ডিসেম্বর ২০১২, শনিবার
কাউখালী: রাঙামাটির কাউখালী উপজেলার বড়ডলু গ্রামে এক পাহাড়ি স্কুলছাত্রীকে
ধর্ষণের পর হত্যা করা হয়েছে। । তার নাম তুমাচিং মারমা(১৪) পিতা মৃত সুইথুইপ্রু মারমা, গ্রাম- বড়ডলু, কলমপতি ইউনিয়ন। সে কাউখালী বালিকা
উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী এবং চলতি মাসে অনুষ্ঠিত জেএসএসসি
পরীক্ষায় অংশ নিয়েছে। গতকাল শুক্রবার বিকালে কোন এক সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, তুমাচিং
মারমা গতকাল শুক্রবার বিকাল ৪টার সময় বাড়ির পার্শ্ববর্তী জমি থেকে গরু আনতে যায়। এর পর থেকে সে বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর
সন্ধ্যায় জমির পাশে উলঙ্গ অবস্থায় তার লাশ দেখতে
পায়। পরে স্থানীয়রা পুলিশে
খবর দিলে কাউখালী থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে নয়টায় তুমাচিং
মারমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার
গলায় ও গালে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আজ শনিবার ময়না তদন্তের জন্য লাশটি রাঙামাটি জেনারেল
হাসপাতালে পাঠানো হবে।