বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১২

লংগদুতে সন্তু গ্রুপের ব্রাশ ফায়ারে দুই ইউপিডিএফ সদস্য নিহত


সিএইচটি নিউজ বাংলা, ২০ ডিসেম্বর ২০১২, বৃহস্পতিবার
রাঙামাটির লংগদু উপজেলার মধ্য হাড়িকাবায় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে দুই ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেননিহতরা হলেন বিদ্যা রঞ্জন চাকমা ওরফে বিকল্প (৪০) পিতা- মক্কা চাকমা, গ্রাম-বেঙীছড়া ও নজরু চাকমা ওরফে নবায়ন(২৪), পিতা- দীন মোহন চাকমা, গ্রাম বামে হাড়িকাবাএছাড়া এ ঘটনায় অপর এক ইউপিডিএফ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছেআজ ২০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে

ঘটনার বিবরণে জানা যায়, বিদ্যা রঞ্জন চাকমা সহ চার ইউপিডিএফ সদস্য সাংগঠনিক কাজে মধ্য হাড়িকাবার ধনপুদি বাজার নামক স্থানে যানসেখানে যাবার কিছুক্ষণ পর জঙ্গী চাকমার নেতৃত্বে সন্তু গ্রুপের ৮/১০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের উপর অতর্কিতে ব্রাশ ফায়ার করে। এ সময় প্রাণ বাঁচানোর তাগিদে ইউপিডিএফ সদস্যরা এ সময় পানিতে ঝাঁপ দেনসন্ত্রাসীরা বোটযোগে গিয়ে পানিতেও তাদের উপর উপর্যুপরি ব্রাশ ফায়ার করেএতে ঘটনাস্থলেই ইউপিডিএফের উক্ত দুই সদস্য নিহত হনতাদের উপর হামলার পর সন্ত্রাসীরা ইঞ্জিনচালিত বোট যোগে রূপবান দিঘলছড়ির দিকে চলে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
----------