সিএইচটি নিউজ
বাংলা, ২৮ অক্টোবর ২০১২, রবিবার
খাগড়াছড়ির দীঘিনালায় গতকাল ২৭ অক্টোবর শনিবার সন্ধ্যা সাতটার দিকে সুনীতি রঞ্জন চাকমা (৫০) নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। পরে আজ রোববার দুপুর ১২টার দিকে তিনি চট্টগ্রাম হাসপাতালে মারা যান।
এ ঘটনায় স্থানীয় লোকজন বিনয় কান্তি চাকমা (২৫) নামের এক যুবককে অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মেরুং বাজারে সুনীতি চাকমা নিজের ওষুধের দোকানে বসে ব্যবসায়িক কাজ করছিলেন। এ সময় তিনজন সন্ত্রাসী দোকানের সামনে এসে তাঁকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুলির শব্দ শুনে সুনীতি চাকমার দোকানে এসে তাঁকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে থাকতে দেখে। পরে তিনজন ব্যক্তিকে পালিয়ে যেতে দেখে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে অস্ত্রসহ বিনয়কে আটক করে। তবে অন্য দুজন ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ সুনীতি ও আহত বিনয়কে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে সুনীতিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় আজ দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইসরাফিল মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় দুটি মামলা করা হয়েছে।