বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১২

রাউজানে স্বামীকে বেঁধে গর্ভবতী এক পাহাড়ি নারীকে গণধর্ষণ করেছে চার যুবলীগ ক্যাডার


সিএইচটি নিউজ বাংলা, ২৫ অক্টোবর ২০১২, বৃহস্পতিবার
চট্টগ্রামের রাউজানের হলদিয়া রাবার বাগান এলাকায়
স্বামীকে বেঁধে রেখে গর্ভবতী এক পাহাড়ি নারীকে পালাক্রমে ধর্ষণ করেছে যুবলীগের ৪ সন্ত্রাসী। গত বুধবার গভীর রাতে রাবার বাগানের চিন্নি বটতল নামক স্থানে ঘরে ঢুকে স্থানীয় চার সন্ত্রাসী ধর্ষণকালে চিকার দেয়ার চেষ্টা করলে তারা স্বামী ও এক আত্মীয়কে বেদম মারধর করে। ধর্ষিতা গৃহবধূ তার স্বামী ওই রাবার বাগানের কর্মচারিসন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ। খবর সিএইচটিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।


ধর্ষিতার স্বামী কিলু মারমা (৩৭) বলেন বুধবার রাতে প্রতিদিনের মতো আমি ও আমার স্ত্রী নিজ ঘরে ঘুমাচ্ছিলামরাত অনুমান দেড়টার দিকে এলাকার চারজন চিহ্নিত অপরাধী সরকার দলীয় লোক মো. নাছির, তৌহিদুল আলম সোনাইয়া, জামাল  উদ্দিন বাপ্পি, ননাইয়া আমাদের ঘরে এসে দরজা খুলতে বলে দরজা না খুললে তারা দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করেএরপর তাদের চারজনের মধ্যে নাছির ও সোনাইয়া আমাকে বেধেঁ ঘর থেকে ৩শ গজ দূরে নির্জন স্থানে নিয়ে যায় সেখানে আমাকে গাছের সাথে বেঁধে পিটিয়ে আঘাত করেআমাকে বেঁধে রেখে তারা চারজন আমার স্ত্রী কে ঘরের মধ্যে পালাক্রমে কয়েকদফা শ্লীলতাহানি করেতারা ভোর সাড়ে চারটা পর্যন্ত ঘটনাস্থলে অবস্থান করেবৃহষ্পতিবার সকালে ঘটনাটি রাবার বাগানের ইনচার্জ মানিক বড়ুয়াকে জানাইখবর পেয়ে সকাল ১০টার দিকে রাউজান থানা এসআই মো. হায়াত ঘটনাস্থলে আসেন

ধর্ষিতা গৃবধূ বলেন, অস্ত্রশস্ত্র নিয়ে ওই চারজন ব্যক্তি আমাদের ঘরে ঢুকে স্বামীকে মেরে আমাকে ঘরের মধ্যে নষ্ট  করেআমি চিকার দিতে চাইলে তারা আমার মুখ চেপে ধরেস্থানীয় সুত্র জানায়, সন্ত্রাসীরা সবাই সরকার দলীয় রাজনীতির সাথে জড়িত

এস আই হায়াত বলেন ধর্ষকদের গ্রেফতারের জন্যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছিতাদের ফেলে যাওয়া একটি মোটর সাইকেল উদ্ধার করেছিধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে