সিএইচটি নিউজ বাংলা,
৯ মে ২০১২
রাঙামাটি জেলার লংগদু উপজেলার আটরকছড়া উল্টোছড়ি গ্রামের মৃত জ্যোতিষ চন্দ্র চাকমার ১১ বছর বয়সী শিশু কন্যা সুজাতা চাকমাকে সেটলার বাঙালি কর্তৃক ধর্ষণের পর হত্যা করার অভিযোগ পাত্তয়া গেছে। সুজাতা উল্টোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে। আজ ৯ মে বুধবার বিকেল আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
সুজাতা চাকমা ছয় বছর বয়সী অপর এক শিশুকে নিয়ে গ্রাম থেকে আধ কিলোমিটার দূরে গরু চড়াতে যায়। প্রত্যক্ষদর্শী শিশুটির ভাষ্য অনুযায়ী, একজন দাড়িওলা বাঙালি এসে সুজাতাকে ধরে জোর করে সাদাছড়ার উপরের দিকে ধরে নিয়ে যায়। সে সময় সে দৌঁড়ে এসে গ্রামে খবর দেয়। তারপর গ্রামের লোকজন উদ্ধারে গেলেও ঘনটনাস্থলে পৌঁছার আগে ধর্ষণের পর হত্যাকারী পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুজাতার লাশ উদ্ধার করেছে।