বৃহস্পতিবার, ১০ মে, ২০১২

দীঘিনালায় সেটলার কর্তৃক পাহাড়ি স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার এক

সিএইচটি নিউজ বাংলা, ১০ মে ২০১২
দীঘিনালায়
পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক পাহাড়ি স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জহিরুল ইসলাম (২৩) ওরফে জহির ড্রাইভার নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার কুমিল্লাটিলার মৃত উলা মিয়ার ছেলে। গতকাল বুধবার কুমিল্লাটিলা এলাকা থেকে তাকে পুলিশ গ্রেফতার করে।(খবর সুপ্রভাত বাংলাদেশ, ১০ মে ২০১২)।

পুলিশ ও স্কুলছাত্রীর পারিবার সূত্রে জানা যায়, গত ৮ মে মঙ্গলবার বিকাল তিনটায় উপজেলার পোমাংপাড়া (ত্রিপুরাপাড়া) গ্রামে অভিভাবকদের বাড়িতে না থাকার সুযোগে বাড়িতে ঢুকে জহিরুল ওই পাহাড়ি স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে ছাত্রীটি চিৎকার দিলে জহিরুল পালিয়ে যায়। 

ছাত্রীটির অভিভাবক জানান, বাড়িতে তিন ছেলে-মেয়েকে রেখে তারা স্বামী-স্ত্রী পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহ করতে যায়। বিকালে বাড়িতে ফিরলে ছাত্রীটি বাবা, মাকে ঘটনা খুলে বলে। এ ঘটনায় ছাত্রীটির অভিভাবক বাদি হয়ে জহিরুল ইসলামকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন বলেন, আসামি জহিরুল ইসলামকে গ্রেফতার করে জেল