সিএইচটি নিউজ বাংলা, ৬ মে ২০১২
গত ২ মে ২০১২ বাঘাইহাট সাব জোনের একজন ক্যাপ্টেনের
নেতৃত্বে একদল সেনা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের গঙ্গারাম দোর-এ যায়। এ সময় সেনারা গঙ্গারাম
দোর গ্রামের কার্বারী জ্যোতিলাল চাকমা (৫৪) পিতা মৃত গোলক চান চাকমা ও মিলন চাকমা (৩৫)
পিতা শিশির চাকমার বাড়ি তল্লাশি করে।
মিলন চাকমার স্ত্রী রিতা চাকমা জানান, সেদিন ২ গাড়ি আর্মি এসে যাত্রী ছাউনীর পাশে থামে। পরে আর্মিরা আমাদের
বাড়ি ঘেরাও করে। এরপর সেনা কমান্ডারটি বাড়িতে ঢুকতে পারবো কিনা আমার স্বামীর
কাছ থেকে অনুমতি চায়। আমার স্বামী অনুমতি দেয়ার পর সেনারা বাড়ির ভিতর ঢুকে তল্লাশি
চালায়। এ সময় আমার বাড়িতে থাকা পাড়ার দুই যুবককেও সেনারা নাম গ্রাম
ইত্যাদি জিজ্ঞাসা করে। তল্লাশির পর বেআইনী কোন কিছু না পেয়ে সেনারা পরে ক্যাম্পে ফিরে
যায়।