বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬

খাগড়াছড়িতে সেনা-পুলিশ-সেটলার মিলে হরতাল পালন!

নিজস্ব প্রতিবেদক, সিএইচটি নিউজ বাংলা 
খাগড়াছড়িতে সেটলার বাঙালিদের ডাকা হরতালে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও পিকেটিং করেছে বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, বৃহস্পতিবার (২৬ মে) সকাল থেকে হরতাল সফল করতে সেটলার বাঙালিদের পাশাপাশি সেনা-পুলিশ সদস্যরাও পিকেটিংয়ে নামে। তারা টহল দেয়ার নামে উপজেলা, নারাঙহিয়াসহ বিভিন্ন এলাকায় সিএনজি, টমটম, মটর সাইকেল চলাচলে বাধা দেয়। তাদের এ অবস্থা দেখে অনেকে সেটলারদের এ হরতালকে "অভিনব হরতাল" বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০১৪

পানছড়িতে সেটলার কর্তৃক ৪ বছর বয়সী এক পাহাড়ি শিশু ধর্ষিত!

সিএইচটি নিউজ বাংলা, ১৬ অক্টোবর ২০১৪, বৃহস্পতিবার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কানুনগো পাড়ায় আজ ১৬ অক্টোবর বৃহস্পতিবার বিকালে সেটলার মো: লালন মিয়া(৩৫) কর্তৃক ৪ বছর বয়সী এক পাহাড়ি শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটিকে বর্তমানে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাঙামাটির কাউখালীতে এক পাহাড়ি নারীকে ধর্ষণের অভিযোগ

সিএইচটি  নিউজ বাংলা, ১৬ অক্টোবর ২০১৪, বৃহস্পতিবার

রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বড়ডলু পাড়ার বাসিন্দা এক পাহাড়ি নারীকে(২৭) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তবে ধর্ষণকারীদের স্থানীয় আওয়ামী লীগ কর্মী বলে সন্দেহ করা গেলেও কারোর নাম-পরিচয় জানা যায়নি।

সাবধান সামনে সেনানিবাস!

সিএইচটি নিউজ বাংলা, ১৬ অক্টোবর ২০১৪, বৃহস্পতিবার

ছবি সৌজন্যে: সিএইচটিনিউজ.কম

"সাবধান সামনে সেনানিবাস। এই পয়েন্টের পরে কোন ধরনের সভা, সমাবেশ, মিছিল মাইকিং করা নিষেধ"

এটি খাগড়াছড়ি জেলার গুইমারায় সেনাবাহিনীর টাঙানো একটি সাইনবোর্ড। গত ১৪ অক্টোবর মঙ্গলবার বিকালের 
দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গুইমারা টাউন হলের সামনে এই সানবোর্ডটি টাঙানো হয়। যে স্থানে এই সাইনবোর্ডটি টাঙানো হয় সেখান থেকে আধ কিলোমিটার পরেই গুইমারা বাজার। অর্থাৎ সাইনবোর্ডে যে পয়েন্টের কথা বলা হয়েছে সেটা গুইমারা বাজার বা সদর এলাকাকেই বুঝানো হয়েছে।

বাঘাইছড়িতে সাবেক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

সিএইচটি নিউজ বাংলা, ১৬ অক্টোবর ২০১৪
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের গলাছড়িতে মঙ্গল চাকমা (৩০) নামে সাবেক এক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তিনি সাজেক ইউনিয়নের মাচালঙের মিলন পাড়ার বাসিন্দা তুলসী চাকমার ছেলে। গতকাল ১৫ অক্টোবর বুধবার রাতে এ ঘটনা ঘটে।

রবিবার, ১২ অক্টোবর, ২০১৪

পানছড়িতে যুব ফোরাম নেতা আটক

সিএইচটিনিউজ বাংলা, ১২ অক্টোবর ২০১৪, রবিবার
খাগড়াছড়ির পানছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা শাখার সহ সভাপতি সুসময় চাকমাকে(৩৮) আটক করেছে পুলিশ।

আটক সুসময় চাকমা তারাবন ছড়া গ্রামের হরেন্দ্র চাকমা'র ছেলে।

আজ ১২ অক্টোবর রবিবার দুপুর সোয়া ১টার দিকে পানছড়ি বাজারে গেলে পুলিশ বিনা কারণে তাকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে কোন মামলা দায়ের করা হয়েছে কিনা তা জানা যায়নি।

বুধবার, ৮ অক্টোবর, ২০১৪

লংগদুতে সন্তু গ্রুপের সন্ত্রাসী কর্তৃক এক ব্যক্তি মারধরের শিকার

সিএইচটিনিউজ বাংলা, ৮ অক্টোবর ২০১৪, বুধবার
রাঙামাটির লংগদু উপজেলার রাধামন বাজারের দোকানদার প্রদীপ কুমার চাকমা ওরফে দীপ্যা (৩৫) পিতা জয় কিস্ট চাকমাকে বেদম মারধর করেছে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা। গত ৬ অক্টোবর ২০১৪ এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

কাপ্তাইয়ে ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগে এক পাহাড়ি যুবক আটক

সিএইচটি নিউজ বাংলা, ৮ অক্টোবর ২০১৪, বুধবার
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে অং সিং মং মারমা (১৭) নামের এক পাহাড়ি যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা হয়েছে। ধর্মীয় অনুভুতিতে আঘাতের কারনে মঙ্গলবার সারাদিন কাপ্তাইয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে মুসলমানরা।

জানা গেছে, গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর ২০১৪) সকালে ইসলাম ধর্ম, পবিত্র কোরআন শরীফ অবমাননা করে দুইটি ছবি পোষ্ট করা হয় অংসিং মং এর ফেসবুক আইডি থেকে। বিষয়টি ছড়িয়ে পড়লে ‘পবিত্র কোরআন শরীফ’ অবমাননার অভিযোগে বিক্ষুদ্ধ হয়ে উঠে কাপ্তাই এলাকার মুসলমানরা। সেখানে কয়েকশ মুসলমান মিছিল সমাবেশ করে। তারা ইসলাম ধর্ম ও পবিত্র কোরআন অবমাননার অভিযোগ এনে অংসিং মং কে গ্রেফতারের দাবী জানায় এবং কাপ্তাই-চট্টগ্রাম সড়ক অবরোধ করে।

শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪

নান্যাচরে পাহাড়ি কিশোরীর শ্লীলতাহানি ঘটনয় জড়িত মো: কবিরের শাস্তির দাবিতে ঘিলাছড়িতে বিক্ষোভ

সিএইচটিনিউজ বাংলা, ৩ অক্টোবর ২০১৪, শুক্রবার
রাঙামাটি জেলার নান্যাচর উপজেলার নানাপ্রুম গ্রামে গতকাল বৃহস্পতিবার বগাছড়ি এলাকার বাসিন্দা মো: কবির(২৫) কর্তৃক এক পাহাড়ি কিশোরীর(১৪)শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদে ঘিলাছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও ঘিলাছড়ি নারী সমাজ।

নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াও" এই শ্লোগানে শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় ঘিলাছড়ি বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নারী নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক শান্তিপ্রভা চাকমার সভাপতিত্বে  ও অনিল চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির নেত্রী কাজলী ত্রিপুরা এবং সংহতি বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলার সভাপতি বাবলু চাকমা। 

খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে তিন সংগঠনের বিক্ষোভ

সিএইচটিনিউজ বাংলা, ৩ অক্টোবর ২০১৪, শুক্রবার
খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়া ইউনিয়নের রান্যাবাড়ি গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে সেটলার বাঙালি কর্তৃক ২য় শ্রেণীতে পড়ুয়া পাহাড়ি কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

আজ ৩ অক্টোবর শুক্রবার বেলা ২টায় খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভরের ইউপিডিএফ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি  নারাঙহিয়া, উপজেলা ও চেঙ্গী স্কোয়ার হয়ে মহাজন পাড়ার সূর্যশিখা ক্লাবের সামনে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ করে। এতে গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা কমিটির আহ্বায়ক জিকো ত্রিপুরার সভাপতিত্বে ও পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সদস্য এল্টন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক শিখা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার তথ্য প্রচার সম্পাদক সুভাষ চাকমা।

বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪

নান্যাচরে সেটলার কর্তৃক পাহাড়ি কিশোরীর শ্লীলতাহানি

সিএইচটিনিউজ বাংলা, ২ অক্টোবর ২০১৪, বৃহস্পতিবার
রাঙামাটির নান্যাচর উপজেলার নানাপ্রুম গ্রামে বগাছড়ি গ্রামের সেটলার মো: কবিরের বিরুদ্ধে এক পাহাড়ি কিশোরীর(১৪) শ্লীলতাহানি অভিযোগ পাওয়া গেছে। আজ ২ অক্টোবর বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। মো: কবির স্থানীয়ভাবে গাছ ব্যবসা করেন বলে জানা গেছে।

খাগড়াছড়িতে সেটলার কর্তৃক এক পাহাড়ি কিশোরী ধর্ষিত, ধর্ষক আটক

সিএইচটি নিউজ বাংলা, ২ অক্টোবর ২০১৪, বৃহস্পতিবার
খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের রান্যাবাড়ি গ্রামে সেটলার বাঙালি মো: জিয়া রহমান(৩২) কর্তৃক এক পাহাড়ি কিশোরী(১৪) ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের শিকার ওই কিশোরীকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । আজ  ২ অক্টোবর বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ধর্ষক জিয়া রহমানকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪

কাপ্তাইয়ে সন্তু গ্রুপ কর্তৃক অপহৃত যুব ফোরাম নেতার স্ত্রী সুমিতা চাকমাকে উদ্ধার

সিএইচটি নিউজ বাংলা, ২৪ সেপ্টেম্বর ২০১৪, বুধবার

রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম এলাকা থেকে জনসংহতি সমিতি সন্তু গ্রুপ কর্তৃক অপহৃত গণতান্ত্রিক যুব ফোরামের চাঁদগা থানা শাখার সাংগঠিক সম্পাদক সোহেল চাকমার স্ত্রী সুমিতা চাকমাকে উদ্ধার করেছে পুলিশ।

কাপ্তাইয়ের চিৎমরম থেকে সন্তু গ্রুপ কর্তৃক যুব ফোরাম নেতার স্ত্রী অপহৃত!

সিএইচটি নিউজ বাংলা, ২৪ সেপ্টেম্বর ২০১৪, বুধবার

রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম থেকে জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসী কর্তৃক গণতান্ত্রিক যুব ফোরামের চট্টগ্রামস্থ চাঁদগা থানা শাখার সাংগঠনিক সম্পাদক সোহেল চাকমার স্ত্রী সুমিতা চাকমা অপহরণের শিকার হয়েছেন।

জানা যায়, আজ ২৪ সেপ্টেম্বর বুধবার সকালে কাপ্তাই-এর চিৎমরম বৌদ্ধ বিহারে গেলে জনসংহতি সমিতির সন্তু গ্রুপের সন্ত্রাসীরা তাকে জোরপূর্বক অপহরণ করে। সন্ত্রাসীরা তার মুক্তির জন্য সোহেল চাকমার কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করছে।

রাঙামাটিতে বোমা বিষ্ফোরণের সাথে ইউপিডিএফ-এর সংশ্লিষ্টতার অভিযোগ পাগলের প্রলাপ

সিএইচটি নিউজ বাংলা, ২৪ সেপ্টেম্বর ২০১৪, বুধবার

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা আজ বুধবার(২৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে গত সোমবার রাঙামাটি শহরে আঞ্চলিক পরিষদের সামনে বোমা বিষ্ফোরণের ঘটনার সাথে ইউপিডিএফ জড়িত বলে জনসংহতি সমিতির সন্তু গ্রুপের অভিযোগকে পাগলের প্রলাপ বলে আখ্যায়িত করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘হামলার সাথে জড়িত সন্দেহে আটক সুশীল চাকমাকে ইউপিডিএফের সদস্য প্রমাণ করতে সন্তু গ্রুপ মরিয়া হয়ে চেষ্টা চালায়, কিন্তু তাতে ব্যর্থ হয়ে এখন তারা নানা উদ্ভট কল্পকাহিনী প্রচার করে বেড়াচ্ছে।’

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪

নাড়েইছড়িতে সন্তু গ্রুপ ও সেনাবাহিনীর যৌথ অপারেশন!

সিএইচটি নিউজ বাংলা, ৯ সেপ্টেম্বর ২০১৪

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নাড়েইছড়ির মুজলেঙ ছড়া এলাকায় জেএসএস সন্তু গ্রুপ ও সেনাবাহিনী যৌথভাবে অপারেশন চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে হেলিকপ্টারে করে বিপুল সংখ্যক সেনা সদস্যকে নাড়েইছড়ি বিজিবি ক্যাম্পে নামানো হয়। আজ মঙ্গলবার সেনাবাহিনীর আরো একটা গ্রুপ পাঁয়ে হেঁটে নাড়েইছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে খবর পাওয়া গেছে। সন্তু গ্রুপের ৪/৫ জনের একদল সদস্য সেনাবাহিনীর সাথে যোগ দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার, ২৭ আগস্ট, ২০১৪

সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের কারণে কজইছড়ি মোনপাড়া স: প্র্রা: বিদ্যালয়টি বন্ধ হওয়ার উপক্রম

সিএইচটি নিউজ বাংলা, ২৭ আগস্ট ২০১৪, বুধবার

জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের কারণে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের ফুরেমোন এলাকার কজইছড়ি মোনপাড়া সরকারি প্র্রাথমিক বিদ্যালয়টি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, সন্তু গ্রুপের একদল সশস্ত্র সন্ত্রাসী ৪/৫দিন ধরে বিদ্যালয়ের আশে-পাশে সশস্ত্র অবস্থান নিয়েছে। তাদের অবস্থানের কারণে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পড়াশুনার চরম ব্যাঘাত ঘটছে।

শুক্রবার, ৮ আগস্ট, ২০১৪

গুইমারায় পিসিপি’র সমাবেশে সেনা-পুলিশের হামলায় ১২ জন আহত, আটক ১

সিএইচটি নিউজ বাংলা, ৮ আগস্ট ২০১৪, শুক্রবার,
খাগড়াছড়ি জেলার গুইমারায়  বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর শান্তিপূর্ণ সমাবেশে সেনাবাহিনী ও পুলিশের হামলায়  কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। এছাড়া সেনারা পিসিপি’র এক কর্মীকে আটক করে নিয়ে গেছে।  আজ ৮ আগস্ট শুক্রবার এ হামলার ঘটনা ঘটে।

বুধবার, ৬ আগস্ট, ২০১৪

গুইমারায় এক স্কুলছাত্রসহ ২ কিশোরকে আটক করেছে সেনাবাহিনী

সিএইচটি নিউজ বাংলা, ৬ আগস্ট ২০১৪, বুধবার
খাগড়াছড়ির গুইমারা বাজার থেকে ১০ম শ্রেণীর এক স্কুল ছাত্রসহ ২ কিশোরকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হলো- চিকন চান চাকমা(১৬) ও অংশি প্রু মারমা(১৭)। এর মধ্যে চিকন চান চাকমা গুইমারা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র। সে মানিকছড়ি উপজেলা সদরের কিরণ চাকমার ছেলে। আর অংশি প্রু মারমার বাড়ি গুইমারার বটতলীতে।

রামগড়ে সেনাবাহিনী কর্তৃক বাড়ি তল্লাশি

সিএইচটি নিউজ বাংলা, ৬ আগস্ট ২০১৪, বুধবার
খাগড়াছড়ি জেলার রামগড়ে সেনাবাহিনী কর্তৃক পাহাড়িদের কয়েকটি বাড়িতে তল্লাশির ঘটনা ঘটেছে। আজ ৬ আগস্ট বুধবার ভোররাতে সিন্দুকছড়ি জোনের এক দল সেনা পাতাছড়া ইউনিয়নের পিলাভাঙা ও তবলা পাড়ায় ৬টি বাড়িতে এ তল্লাশি চালায়।