সিএইচটি নিউজ বাংলা, ৩
আগস্ট ২০১৩, শনিবার
খাগড়াছড়ি : খাগড়াছড়ির মাটরিাঙ্গা
উপজলোর তাইন্দংয়ে অপহরণ নাটক সাজিয়ে পরিকল্পিতভাবে পাহাড়ি গ্রামে সেটলার হামলা, লুটপাট
ও বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে আগামী ৫ আগস্ট সোমবার খাগড়াছড়ি জেলা ব্যাপী সকাল-সন্ধ্যা
শান্তিপূর্ণ সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)।
এছাড়া আগামীকাল ৪ আগস্ট রবিবার খাগড়াছড়িতে প্রতিবাদ সমাবেশেরও ঘোষণা দেয়া হয়েছে।
ইউপিডিএফ’র প্রচার ও প্রকাশনা
বিভাগের দায়িত্বরত নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো
হয়েছে।
এম্বুলেন্স ও রোগী বহনকারী
গাড়ি, জরুরী বিদ্যুৎ, ফায়ার সার্ভিস এবং সংবাদপত্র ও সংবাদ কর্মীদের
বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা
ইউনিট জেলার যানবাহন মালিক সমিতিসহ সংশ্লিষ্ট সকলকে এ শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচীতে
সহযোগিতা দেয়ার অনুরোধ জানিয়েছে।
------