সিএইচটি নিউজ
বাংলা, ১১ জুলাই ২০১৩, বৃহস্পতিবার
ইউনাইটেড পিপলস
ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর সভাপতি প্রসিত বিকাশ খীসার নামে ফেসবুকে একটি ভূয়া
একাউন্ট খুলে নানা ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে। আজ ঐ ভুয়া একাউন্ট
থেকে ফেসবুকের জুম্ম নেশন গ্রুপে পরপর দুটি পোষ্ট করা হয়েছে। এর একটি পোষ্টে ইংরেজী
অক্ষর দিয়ে চাকমা ভাষায় লেখা হয় এবং অন্যটি ইংরেজীতে লেখা হয়েছে।
ভূয়া ফেসবুক একাউন্টের স্ক্রিন শর্ট
এই ফেক আইডির বিরুদ্ধে ইউপিডিএফের
প্রচার ও প্রকাশনা বিভাগের দায়িত্বরত নিরন চাকমা ফেসবুকে একটি বিবৃতি দিয়েছেন। সেখানে
তিনি বলেন, আমি ইউপিডিএফের পক্ষ থেকে সবার অবগতির জন্য জানাচ্ছি যে, আমাদের পার্টির
সভাপতি প্রসিত বিকাশ খীসার (Prasit
Bikash Khisha) কোন ফেসবুক একাউন্ট
নেই। অথচ আমরা অবাক হয়ে লক্ষ্য করছি যে, কোন অসাধু ব্যক্তি তার নামে ফেসবুকে ভূয়া একাউন্ট
খুলে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের নীতি নৈতিকতা বিবর্জিত কাজ অত্যন্ত নিন্দনীয়।
কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি এ ধরনের ন্যাক্কারজনক কাজ করতে পারে না।
তিনি বলেন, শুধু
আজ নয়, এর আগেও কে বা কারা তার নামে ফেসবুকে ভূয়া একাউন্ট খুলেছিল, যদিও সে একাউন্টে
তার নামের ইংরেজী বানান সামান্য ভুল ছিল।
ফেসবুকে দেয়া
বিবৃতিতে নিরন চাকমা বলেন, আমি সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, প্রসিত বিকাশ খীসার নামে ফেসবুক
থেকে কোন পোস্ট বা মন্তব্য লেখা হলে তা যেন ইউপিডিএফ সভাপতি প্রসিত বিকাশ খীসার পোস্ট
বা মন্তব্য বলে বিবেচনা করা না হয়, কারণ যেহেতু ঐ একাউন্ট তার নিজের নয়, তাই তিনি উক্ত
পোস্ট বা মন্তব্যের কোন ধরনের দায় নেবেন না।
----