শনিবার, ১৩ জুলাই, ২০১৩

জেএসএস(এমএন লারমা)-এর জাতীয় সম্মেলন সম্পন্ন: সুধাসিন্ধু খীসা সভাপতি ও তাতিন্দ্র লাল চাকমা সম্পাদক নির্বাচিত

সিএইচটি নিউজ বাংলা, ১৩ জুলাই ২০১৩, শনিবার

খাগড়াছড়ি: পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র(এমএন লারমা) তিন দিনব্যাপী (১০-১২ জুলাই) জাতীয় সম্মেলন গতকাল শুক্রবার বিকালে শেষ হয়েছে। খাগড়াছড়ি শহরের খাগড়াপুর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী সম্মেলন শেষে ২৯ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সুধাসিন্ধু খীসা সভাপতি ও তাতিন্দ্র লাল চাকমা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া রূপায়ন দেওয়ানকে সহ সভাপতি এবং কাকলী খীসাকে তথ্য ও প্রচার সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

তিনদিন ব্যাপী সম্মেলনে ভ্রাতৃঘাতি সংঘাত, পার্বত্য চুক্তি বাস্তবায়ন, ভূমি কমিশিন, ভূমি বেদখল ও সেটলার অনুপ্রবেশ, অপারেশন উত্তরণ ও আগমী জাতীয় সংসদ নির্বাচন সহ আগামী দিনের আন্দোলনের গতিপ্রকৃতি নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে।

সম্মেলনে বক্তারা পার্বত্য চট্টগ্রামে চলমান ভ্রাতৃঘাতি সংঘাত ও অস্থিতিশীল পরিবেশের জন্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমাকে দায়ী করেছেন।

সম্মেলন থেকে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ করে বৃহত্তর ঐক্যের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, সন্তু লারমার সাথে রাজনৈতিক মতভিন্নতা দেখা দেয়ায় সুধাসিন্ধু খীসা ও রূপায়ন দেওয়ানের নেতৃত্বে একটি অংশ জনসংহতি সমিতি থেকে বেরিয়ে এসে ২০১০ সালে ১০ এপ্রিল দিঘীনালা বড়াদাম হাইস্কুল মাঠে এক কর্মী সম্মেলনের মাধ্যমে ৭ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করেন। উক্ত তিন দিন ব্যাপী সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হলো।
------