রবিবার, ২১ জুলাই, ২০১৩

বাঘাইছড়িতে বিজিবি কর্তৃক এক নিরীহ ব্যক্তি আটক!

সিএইচটি নিউজ বাংলা, ২১ জুলাই ২০১৩, রবিবার

বাঘাইছড়ি(রাঙামাটি): রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বারিবিন্দু ঘাট থেকে বিজিবি কর্তৃক হিরন্ময় চাকমা(৪৫) নামে এক নিরীহ ব্যক্তিকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তিনি রূপকারী ইউনিয়নের গলাছড়ি গ্রামের কৃষ্ণ মোহন চাকমার ছেলে।

জানা যায়, আজ ২১ জুলাই রবিবার বেলা আড়াইটার দিকে মারিশ্যা জোন থেকে একদল বিজিবি ও বাঘাইছড়ি থানার একদল পুলিশ যৌথভাবে বারিবিন্দু ঘাট থেকে হিরন্ময় চাকমাকে আটক করে নিয়ে যায়। তাকে বাঘাইছড়ি থানায় আটক করে রাখা হয়েছে বলে জানা গেছে।

আটক হিরন্ময় চাকমা পেশায় একজন নৌকার মাঝি। বারিবিন্দু ঘাটে নৌকায় লোক পারাপার করে তিনি জীবিকা নির্বাহ করেন।

কি কারণে তাকে আটক করা হয়েছে তা জানা সম্ভব হয়নি।
-----