সিএইচটি
নিউজ বাংলা, ২ জুলাই ২০১৩, মঙ্গলবার
দিঘীনালা(খাগড়াছড়ি)
: খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার মেরুং ইউনিয়নের পূর্ণচন্দ্র কার্বারী পাড়ার তাজটিলা নামক
স্থানে আজ ২ জুলাই মঙ্গলবার সকাল ৮টায় সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে জেএসএস(এমএন
লারমা)-এর সদস্য মিটন চাকমা ওরফে রবি(৪০) নিহত
হয়েছেন। তিনি পূর্ণচন্দ্র কার্বারী পাড়ার মৃত বাত্যা চাকমার ছেলে।
জানা
যায়, আজ মঙ্গলবার সকালে মিটন চাকমা মোটর সাইকেলযোগে বের হন। তিনি তাজটিলা নামক স্থানে
পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্তু গ্রুপের ৪/৫ জন সশস্ত্র সন্ত্রাসী
তাকে লক্ষ্য করে উপর্যুপুরি গুলি চালায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তার বুকে, মাথায়,
বগলে ও কানের গোড়ায় গুলি লাগে। তার মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
দিঘীনালা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। লাশ ময়না তদন্তের
জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।
------