সোমবার, ১০ জুন, ২০১৩

আগামী ১২ জুন কল্পনা চাকমা অপহরণের ১৭ বছর

সিএইচটি নিউজ বাংলা, ১০ জুন ২০১৩, সোমবার

সিএইচটি নিউজ বাংলা ডেস্ক: আগামী ১২ জুন হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা অপহরণের ১৭ বছর পূর্ণ হবে। ১৯৯৬ সালের ১২ জুন রাঙামাটি জেলার বাঘাইছড়ির নিউ লাল্যাঘোণার নিজ বাড়ি থেকে সেনা কমান্ডার লে. ফেরদৌস কর্তৃক কল্পনা চাকমা অপহৃত হন। অপহরণের পর আজ পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি।

কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস সহ তার দোসরদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি এবং কল্পনা অপহরণ ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবিতে হিল উইমেন্স ফেডারেশন আগামী ১২ জুন বুধবার সকালে রাঙামাটি জেলার কুদুকছড়ি ও বাঘাইছড়ি উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে।

হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রিনা চাকমার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত  বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করার জন্য নারী সমাজ সহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
------