সিএইচটি নিউজ বাংলা, ১০
জুন ২০১৩, সোমবার
রাঙামাটি: রাঙামাটিসহ তিন
পার্বত্য জেলায় কথিত সমঅধিকার আন্দেলনসহ সেটলারদের পাঁচটি সংগঠনের ডাকা টানা ৭২ ঘণ্টার
হরতালের শেষদিন মঙ্গলবারের হরতাল প্রত্যাহার করা হয়েছে। বাংলানিউজটোয়েন্টিফোর.কম ও একুশে টিভির সূত্রে এ খবর জানা গেছে।
আজ সোমবার সন্ধ্যা সাতটার পর থেকে এ হরতাল প্রত্যাহার করা হয়েছে বলে জানান পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কামাল।
আজ সোমবার সন্ধ্যা সাতটার পর থেকে এ হরতাল প্রত্যাহার করা হয়েছে বলে জানান পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কামাল।
তিনি বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাঙামাটিতে
বিভাগীয় কমিশনার, বান্দরবানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম ও খাগড়াছড়িতে জেলা
প্রশাসকের সঙ্গে বাঙালি সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়।
তারই পরিপ্রেক্ষিতে প্রশাসনের
অনুরোধে ও বৈঠক ফলপ্রসূ হবে এমন প্রত্যাশায় সোমবার সন্ধ্যা সাতটার পর থেকে হরতাল প্রত্যাহারের
ঘোষণা দেওয়া হয়েছে।
খবরের মূল উৎস: বাংলানিউজটোয়েন্টিফের.কম