সিএইচটি নিউজ বাংলা, ২৪
জুন ২০১৩, সোমবার
লংগদু(রাঙামাটি) : রাঙামাটি জেলার লংগদু উপজেলার ভাইবোন ছড়া গ্রামের
বাসিন্দা রাঙাচান চাকমার(৪৫) ৫ একর রেকর্ডিয় ও ভোগদখলীয় জায়গা একই উপজেলার রংপুর টিলার
মো: মতিনের ছেলে মো: সালাম বেদখলের চেষ্টা চালাচ্ছে খবর পাওয়া গেছে।
জানা যায়, গত ২১ জুন মো:
মতিন তার দলবল নিয়ে রাঙাচান চাকমার রেকর্ডিয় ও ভোগদখলীয় জায়গা বেদখলের উদ্দেশ্যে জঙ্গল পরিষ্কার করতে যায়।
এতে রাঙাচান চাকমা বাধা দিলে পরে সে চলে যায়। এর সপ্তাহ খানিক আগেও সে(মো: মতিন) উক্ত
জায়গায় জঙ্গল পরিষ্কার করতে গিয়েছিল।