সিএইচটি নিউজ বাংলা, ২৪
জুন ২০১৩, সোমবার
ভারতের ত্রিপুরা রাজ্যের
চাকমা নেতা ও কম্যূনস্টি র্পাটি অব ইন্ডয়িা(মার্ক্সিস্ট) এর নতো মোহন লাল চাকমা মারা
গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়ছেলি ১০১ বছর। তিনি সিপিআিই(মার্ক্সিস্ট) কাঞ্চনপুর ডিভিশনের
সম্পাদক ছিলেন। গত শুক্রবার রাতে তিনি উত্তর ত্রিপুরার ধানিছড়ায় মৃত্যুবরণ করনে।
মোহনলাল চাকমা পার্বত্য
চট্টগ্রামরে মগচান নামক গ্রামে জন্ম গ্রহণ করনে। তিনি একসময় রাঙামাটি জেলায় শিক্ষকতাও
করেন। ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্তির সময় তিনি পার্বত্য চট্টগ্রামকে ভারত রাষ্ট্রের
সাথে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছিলেন।
পরে তার এই ভূমিকার কারণে
তৎকালীন পাকস্তিান সরকার তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে। এ সময় তিনি গ্রেপ্তার এড়াতে ভারতের ত্রিপুরা রাজ্যে পালিয়ে যান।
সেখানে তিনি ১৯৭৩ সালে
সিপিআই(এম) এর সদস্যপদ গ্রহণ করেন। এবং ১৯৭৮ সালে তিনি এমএলএ বা সংসদ সদস্য নির্বাচিত
হন।
সূত্র: সিএইচটি২৪ ডটকম