সিএইচটি নিউজ বাংলা, ২৯
জুন ২০১৩, শনিবার
পানছড়ি(খাগড়াছড়ি) : খাগড়াছড়ি জেলার পানছড়িতে সন্ত্রাসীদের গুলিতে জেএসএস(এমএন লারমা)-এর
নেতা সাগর বাছা চাকমা(৪৩) গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে
পানছড়ি হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।
সাগর বাছা চাকমা জেএসএস’র
পানছড়ি উপজেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
জানা যায়, সাগর বাছা চাকমা
মোটর সাইকেল যোগে হাসপাতালের দিকে যাচ্ছিলেন। যাবার পথে আগে থেকে ওঁৎ
পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। তার বুকে
গুলিবিদ্ধ হয়েছে হয়েছে বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে
পাঠানো হয়েছে।
-----