সিএইচটি নিউজ বাংলা, ২৯ জুন ২০১৩, শনিবার
খাগড়াছড়ি : আগামীকাল ৩০ জুন রবিবার গণতান্ত্রিক যুব
ফোরামের ডাকে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালিত
হবে।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল, রাংগামাটিতে সংরক্ষিত
বনাঞ্চল ঘোষনার নামে অবৈধ ভূমি বেদখল প্রক্রিয়া বন্ধ ও রামগড়ে ম্রাইহ্লাপ্রু কার্বারী
পাড়া থেকে ৫০ পাহাড়ি পরিবারকে উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধের দাবিতে খাগড়াছড়িতে অনুষ্ঠিত
দু’দিন ব্যাপী জাতীয় প্রতিনিধি সম্মেলন থেকে যুব ফোরাম এ অবরোধ কর্মসূচির ডাক দেয়।
অবরোধ চলাকালে ফায়ার সার্ভির, এ্যাম্বুলেন্স, সাংবাদিক
ও সংবাদপত্র বহনকারী গাড়ি, রোগী ও ঔষধ বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানানো
হয়েছে।
উক্ত অবরোধ কর্মসূচি সফল করার জন্য সর্বস্তরের জনগণের
প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
-----