সিএইচটি নিউজ বাংলা, ৮
জুন ২০১৩, শনিবার
আজ ৮ জুন শনিবার দুপুর
১টার দিকে খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গার তাইপা এলাকা থেকে বিজিবি কর্তৃক গ্রেফতারকৃত
গণতান্ত্রিক যুব ফোরাম মাটিরাঙ্গা উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুশান্ত ত্রিপুরা
(২৫) ও পাহাড়ি ছাত্র পরিষদ মাটিরাঙ্গা উপজেলা শাখার সদস্য অমল ত্রিপুরাকে (১৮) একটি ভাঙাচোরা দেশীয় অস্ত্র গুঁজে দিয়ে বিকেলে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসীর সাথে সাংগঠনিক মিটিং শেষে ফেরার পথে পলাশপুর জোনের বিজিবি কমান্ডার লে. কর্নেল নুরুজ্জামানের নেতৃত্বে একদল বিজিবি সদস্য তাদের গ্রেফতার করে।
সুশান্ত ত্রিপুরার পিতার
নাম কুসুম ত্রিপুরা ও অমল ত্রিপুরার পিতার নাম রাজেন্দ্র ত্রিপুরা। তাদের উভয়ের বাড়ি
মাটিরাঙ্গার আকবাড়িতে। অমল ত্রিপুরা এ বছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়। মাটিরাঙ্গা
কলেজে ভর্তি হওয়ার জন্য অমল ত্রিপুরা কিছু দিন আগে ভর্তি ফরমও সংগ্রহ করে। তাদের বিরুদ্ধে
অস্ত্র আইনে মিথ্যা মামলা দায়ের করায় তাদের শিক্ষা জীবন নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।