সিএইচটি নিউজ বাংলা, ১৩ জুন ২০১৩,
বৃহস্পতিবার
বান্দরবান : বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের একটি
দোকানে অভিযান চালিয়ে ১টি কাটা রাইফেল ও ৫ রাউন্ড গুলিসহ ২ চিহ্নিত ডাকাতকে
গ্রেফতার করেছে পুলিশ।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে বুধবার গভির রাতে এস আই
নাছির ও ইকবালের নেতৃত্বে পুলিশের একটি টিম টংকাবতী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের একটি
চায়ের দোকানে অভিযান চালায়। ডাকাতির প্রস্তুতিকালে ১টি কাটা রাইফেল ও ৫ রাউন্ড
গুলিসহ চিহ্নিত ডাকাত মোঃ হারুনর রশিদ ও জহির উদ্দিনকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার সকালে অস্ত্রসহ ২ ডাকাতকে
বান্দরবান সদর থানায় নিয়ে আসে। এস আই নাছির জানায়, নিভরযোগ্য সুত্রে টংকাবতী
ইউনিয়নের একটি গ্রামে ডাকাতি হবে এমন খবর পেয়ে তারা গত রাতেই ঐ চায়ের দোকানে
অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
সূত্র: বার্তা লাইভ২৪ ডটকম