সিএইচটি নিউজ বাংলা, ১৩
জুন ২০১৩,বৃহস্পতিবার
খাগড়াছড়ি :
গণতান্ত্রিক যুব ফোরামের ডাকা খাগড়াছড়ির তিন উপজেলা মাটিরাঙ্গা, রামগড়,
মানিকছড়ি এবং খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা সড়কে সকাল-সন্ধ্যা অবরোধ
শুরু হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অবরোধ চলবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো
হয়েছে।
যুব ফোরামের মাটিরাঙ্গা
উপজেলা কমিটির সভাপতি পঞ্চসেন ত্রিপুরাকে হত্যার প্রতিবাদে পূর্বনির্ধারিত সমাবেশ করতে না দেওয়া এবং সমাবেশের নির্ধারিত স্থান গোমতি বাজার
এলাকায় প্রশাসন কর্তৃক অযৌক্তিক ১৪৪ ধারা জারি এবং গত ৮ জুন মাটিরাংগা উপজেলা’র
পলাশপুর জোনের বিজিবি সদস্য কর্তৃক আটক যুব ফোরাম ও পিসিপি’র দুই নেতাকে নিঃশর্ত
মুক্তি এবং মাটিরাংগা-গোমতি এলাকায় সাধারণ পাহাড়িদের হয়রানি
বন্ধের দাবিতে এ
সড়ক অবরোধ পালন করছে সংগঠনটি।
-----