সোমবার, ১০ জুন, ২০১৩

দিঘীনালায় সন্তু গ্রুপ কর্তৃক তিন ব্যক্তি অপহৃত

সিএইচটি নিউজ বাংলা, ১০ জুন ২০১৩, সোমবার

দিঘীনালা প্রতিনিধি : খাগড়াছড়ির দিঘীনালায় বাবু ছড়া ইউনিয়নের জারুলছড়ি দোর ও লাম্বা ছড়া থেকে সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসী কর্র্তৃক তিন ব্যক্তি অপহৃত হয়েছেন। অপহৃতরা হলেন জিসান চাকমা(২৯) পিতা- বুদ্ধধন চাকমা, গ্রাম- জারুড়ি দোর, শান্তিপ্রিয় চাকমা(৩২) পিতা- নয়ন কুমার চাকমা, গ্রাম-লাম্বা ছড়া ও চগা চাকমা (৪২) পিতা-কালেন্দ্র চাকমা, গ্রাম- লাম্বা ছড়া।

জানা যায়, গত রাত আনুমানিক দেড়টার সময় সন্তু গ্রুপের একদল সশস্ত্র সন্ত্রাসী জারুলছড়ি ও লাম্বা ছড়া গ্রামে হানা দেয়। এ সময় সন্ত্রাসীরা নিজ বাড়ি থেকে জিসান চাকমা, শান্তি প্রিয় চাকমা ও চগা চাকমাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি।

ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর দীঘিনালা উপজেলা ইউনিটের সংগঠক কিশোর চাকমা এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেছেন।

ইউপিডিএফ নেতা সন্তু গ্রুপকে রাজনৈতিক-আদর্শিকভাবে দেউলিয়া ও জনবিচ্ছিন্ন আখ্যায়িত করে বলেন, তাদের সকল কার্যকলাপ জনগণের স্বার্থের বিরোধী। সন্তু চক্র পাহাড়িদের যে ক্ষতি করেছে আজ পর্যন্ত্ম আর কোন দালাল সে ধরনের ক্ষতি করতে পারেনি।


তিনি সন্তু গ্রুপকে খুন, অপহরণ ও সন্ত্রাসের রাজনীতি পরিহার করে তথা ভ্রাতৃঘাতি সংঘাতের বৃত্ত থেকে বেরিয়ে এসে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানান।
-----