সিএইচটি নিউজ বাংলা,
৬ ফেব্রুয়ারি ২০১৩, বুধবার
খাগড়াছড়ি আলুটিলার ইমাং রেস্টুরেন্টে আটকে রেখে এক বাঙালি কিশোরীকে নির্যাতনের
অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি সোমবার বিকালে জুয়েল ত্রিপুরা নামে এক পাহাড়ি যুবকের হাত ধরে রামগড় উপজেলার গর্জনতলী এলাকার ঐ কিশোরী আলুটিলার ইমাং রেস্টুরেন্টে চলে আসে। সেখানে রাতভর অবস্থান করে পরদিন মঙ্গলবার সকালে ঐ কিশোরী পালানোর চেষ্টা করতে গিয়ে রেস্টুরেন্টের কক্ষ থেকে জানালা দিয়ে লাফ দেয়। এতে পড়ে গিয়ে সে আহত হয়। পরে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেস্টুরেন্টে আটকে রেখে ঐ কিশোরীকে পাশবিক নির্যাতন চালানো হয়েছে বলে বাঙালিরা অভিযোগ করেছে।
এ ঘটনার পরপর সেনাবাহিনী ও পুলিশ ইমাং রেস্টুরেন্টে তল্লাশি চালায়।
অপরদিকে ঘটনার পর বাঙালিরা ইমাং রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাঙচুর চালিয়েছে বলে রেস্টুরেন্টটির সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে সেনাবাহিনী রাহুল ত্রিপুরা(২৮)
নামে একজনকে গ্রেফতার করে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করেছে বলে জানা গেছে।
হিল উইমেন্স ফেডারেশন এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
হিল উইমেন্স ফেডারেশন এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।