বুধবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৩

বোমাং রাজা ক্য সাইন প্রু চৌধুরী আর নেই


সিএইচটি নিউজ বাংলা, ৬ ফেব্রুয়ারি ২০১৩, বুধবার
বান্দরবানের ১৬তম বোমাং রাজা ক্য সাইন প্রু চৌধুরী (কে.এস.প্রু) আর নেই

 

আজ বুধবার ভোররাত সোয়া ৩টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনিতিনি কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেনতার বয়স হয়েছিল ৮০ বছর। পারিবারিক সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
রাজা অং শৈ প্রু চৌধুরীর মৃত্যুর পর গত বছরের ২০ নভেম্বর রাজা হিসেবে আনুষ্ঠানিক অভিষেক হয় ক্য সাইন প্রুরএরপর ৩ জানুয়ারি তিনি খাজনা আদায়ের অনুষ্ঠান রাজপূণ্যাহ মেলার আয়োজন করেন

রাজা হওয়ার মাত্র পাঁচ মাসের মাথায় তাঁর মৃত্যুতে বান্দরবানে শোকের ছায়া নেমে এসেছে।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর সভাপতি প্রসিত খীসা ও সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা এক বিবৃতিতে বোমাং রাজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন করেছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন সংগঠন ও ব্যক্তি রাজার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।