সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৩

আলীকদমে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক পাহাড়ি খুন


সিএইচিটি নিউজ বাংলা, ১৮ ফেব্রুয়ারি ২০১৩, সোমবার
বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের আলীকদমে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অং ছোয়াইলা মারমা (৩৫) নামে এক পাহাড়ি খুন হয়েছেন।

গতকাল ১৭ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

সে উপজেলার চৈক্ষং ইউনিয়নের থোয়াই সিং হেডম্যান পাড়ার রেফার পাড়া এলাকার ছং ছিপ্রু মারমার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কে বা কারা সন্ধ্যার পরে অং ছোয়াইলা মারমাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী রাত সাড়ে ৭টায় তাকে উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকি
সক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে আলীকদম
  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসাইন জানান, তিনি ঘটনা শুনে ঘটনাস্থলে যাচ্ছেন।
........