রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৩

সাজেকে মানসিক ভারসাম্যহীন এক পাহাড়ি কিশোরী ধর্ষিত


সিএইচটি নিউজ বাংলা, ২৪ ফেব্রুয়ারি ২০১৩, রবিবার
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের নাকশাছড়িতে আজ ২৪ ফেব্রুয়ারী রবিবার সেটলার কর্তৃক মানসিক ভারসাম্যহীন এক পাহাড়ি কিশোরী (১৬) ধর্ষিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, আজ রবিবার বিকাল আনুমানিক ৩টার দিকে ঐ কিশোরী বাড়ি থেকে রাস্তায় বের হয়। এ সময় বাঘাইহাট বাজারের মো: জলিল মাঝির ছেলে মো: মামুন(২০) তাকে একা পেয়ে জোরপূর্বক জঙ্গলের ভেতর নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ঐ কিশোরীর মা খোঁজাখুজির পর মেয়েটিকে জঙ্গল থেকে উদ্ধার করে। এ সময় হাতেনাতে ধরা পড়লেও মো: মামুন মোটর সাইকেল যোগে পালিয়ে যেতে সক্ষম হয়। বাঘাইছড়ি থানা পুলিশকে এ ঘটনাটি জানানো হলেও পুলিশ এখনো মামুনকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় বাঘাইছড়ি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
-----------------